Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা নূর £ আয়াত ৩ ৯1 ৫ গছ 9৮৫৫ ১৪৩ ত ০০14) ঠপরিরিত | 253/655555145 5৫28555245৫ 1... 2৪ ০০%০৬-৩/১2/৪৮ ০) ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা অংশীবাদিনীকেই বিবাহ করিবে এবং ব্যভিচারিণী___ তাহাকে কেবল ব্যভিচারী অথবা অংশীবাদীই বিবাহ করিবে, বিশ্বাসীদিগের জন্য ইহাদিগকে বিবাহ করা অবৈধ । আবু দাউদ, তিরমিজি ও হাকেম আমর ইবনে শোয়াইব থেকে, তিনি শোয়াইব থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, মারছাদ নামক এক লোক মক্কা থেকে কতিপয় বন্দীকে নিয়ে হাজির হলো মদীনায়। মক্কায় ছিলো তার এক বান্ধবী । সে রসুল স. এর দরবারে উপস্থিত হয়ে তার ওই বান্ধবীকে বিবাহ করার অনুমতি চাইলো। রসুল স. নিশ্ুপ রইলেন। তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত । তিনি স. মারছাদকে আয়াত খানি পাঠ করে শোনালেন এবং বললেন, তুমি তাকে বিবাহ কোরো না। নাসাঈ হজরত আবদুল্লাহ্‌ ইবনে আমর থেকে বর্ণনা করেন, উম্মে মাহযুল নাহ্নী এক ভ্রষ্টা মহিলাকে বিবাহ করতে চেয়েছিলেন জনৈক সাহাবী । তখনই আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। সাঈদ ইবনে মনসুরের বর্ণনায় এসেছে, মুজাহিদ বলেছেন, আল্লাহ্‌ যখন ব্যভিচারকে হারাম ঘোষণা করলেন, তখন কয়েকজন সুন্দরী ব্যভিচারিণীকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করলেন কেউ কেউ । তখন অবতীর্ণ হয় আলোচ্য আয়াত। বাগবীর বর্ণনায় এসেছে, মদীনায় হিজরতকারী সাহাবীগণের অনেকেই ছিলেন রিক্ত, নিঃস্ব, আপনজন ও আশ্রয়চ্যুত। মদীনায় তখন বাস করতো কতিপয় ধনাঢ্য মহিলা । নিঃসম্বল সাহাবীগণ স্বচ্ছলতা লাভের আশায় তাদেরকে বিবাহ করতে ইচ্ছা প্রকাশ করলেন। যখন তারা রসুল স, সকাশে এ বিষয়ে অনুমতি প্রার্থনা করলেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হলো তখনই । বলা হলো, ওই সকল রমণীকে বিবাহ করা বিশ্বাসীদের পক্ষে সঙ্গত নয় ৷ কারণ তারা পৌত্তলিক। এরকম ব্যাখ্যা করেছেন আতা ইবনে আবী রেবাহ্‌, মুজাহিদ, কাতাদা, জুহুরী ও শা'বী । আউফীর বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যাও এরকম । আমি বলি, অপরিণত সূত্রে সাঈদ ইবনে যোবায়ের থেকে ইবনে আবী শায়বাও এরকম বর্ণনা করেছেন। বাগবী লিখেছেন, ইকরামা বলেছেন, মক্কা ও মদীনার কতিপয় মহিলা সম্পর্কে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত। তন্ুধ্যে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।