Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

কার্যকরীকরণে তাদের প্রতি দয়া যেনো তোমাদেরকে অভিভূত না করে'। হজরত আবদুল্লাহ্‌ বললেন, বস! আল্লাহ আমাকে এ নির্দেশ দেননি যে, আমি তাকে হত্যা করি। আমি তাকে কশাঘাত করালাম । কষ্ট দিলাম (এটাই তো যথেষ্ট)। এরপর বলা হয়েছে__ “যদি তোমরা আল্লাহ্‌ ও পরকালে বিশ্বাসী হও” । একথার অর্থ__ যদি তোমাদের আল্লাহ্‌ ও আখেরাতে বিশ্বাস থাকে, তবে নিশ্চয় আল্লাহ্র বিধান পালনে তোমরা ন্ত্রতা প্রদর্শন করবে না। শরিয়তের শাস্তি কার্যকর করবে স্বতঃস্ক্ৃতভাবে ৷ এটাই ইমানের দাবী । এরপর বলা হয়েছে__- “বিশ্বাসীদের একটি দল যেনো তাদের শাস্তি প্রত্যক্ষ করে'। জনসমক্ষে শাস্তি কার্যকর করা হলে তা হয় অধিকতর লাঞ্কুনা এবং অনেকের শিক্ষার কারণ । তাই এখানে বলা হয়েছে “বিশ্বাসীদের একটি দল যেনো তাদের শাস্তি প্রতাক্ষ করে'। এখানে “তুইফাতুন' অর্থ দল। অর্থাৎ ওই দল যা চতুর্দিক থেকে ঘিরে থাকে। “ত্বইফাহ' শব্দটি পরিগঠিত হয়েছে 'তওফুন' থেকে । কোনো কোনো আলেম বলেছেন “তুইফাহ্‌' এর ন্যুনতম সংখ্যা চারজন, যারা দণ্ডায়মান থাকবে চারদিকে । কেউ কেউ বলেছেন, দল হওয়ার জন্য তিন জনই যথেষ্ট । কারণ বহুবচনের ন্যুনতম সংখ্যা তিন। আর এখানে “তৃইফাতুন" ব্যবহৃত হয়েছে “তৃয়িফুন' এর বহুবচন হিসেবে । কেউ কেউ আবার বলেছেন, "দুটিদল' অর্থেও “তৃইফাতুন' ব্যবহৃত হয়। যেমন এক আয়াতে বলা হয়েছে__ “ওয়া ইন্‌ তুইফানি মিনাল মু'মিনীনা কৃতালু' (যদি মুসলমানদের দুটি দল যুদ্ধ করে)। “কামুস' গ্রন্থে রয়েছে 'ত্বইফাতুম্‌ মিনাশৃশাইয়ি' অর্থ কোনোকিছুর টুকরা, অথবা একের অধিক, অথবা এক থেকে হাজার পর্যস্ত বা কমপক্ষে দুই ব্যক্তি কিংবা একই ব্যক্তি । একজন উদ্দেশ্য হলে অর্থ হবে নিজে বা স্বয়ং। আমি বলি, শব্দটি বহুবচন হওয়াও সম্ভব, যাকে ইঙ্গিত স্বরূপ প্রকাশ করা হয়েছে একবচনরূপে । একথাও ঠিক যে, 'রদিয়াহ্‌' ও 'গোলামাহ্‌' এর মতো এই শব্দটিও আধিক্যবাচক। নাখয়ী ও মুজাহিদ বলেছেন, কমপক্ষে এক বা একাধিক ব্যক্তিকে বলে তৃইফাহ'। হজরত ইবনে আব্বাস থেকেও এই অর্থটি প্রকাশ পেয়েছে। ইমাম আহমদ, আতা, ইকরামা ও ইসহাক বলেছেন, দুই অথবা ততোধিক লোকের দলকে বলে 'তইফাহ' ৷ হজরত ইবনে আব্বাসও এরকম বলেন । জুহুরী ও কাতাদার অভিমতও এরকম । ইমাম মালেক ও ইবনে জায়েদ বলেছেন, দল ' এর সংখ্যা চারজন । ব্যভিচারের সাক্ষ্যপ্রদাতার সংখ্যাও চারজন । হাসান বসরীর মতে “দল' অর্থ দশ অথবা ততোধিক সংখ্যক লোকের দল । আমি বলি, এই অভিমতটিই অধিকতর বিশুদ্ধ। কেননা আলোচ্য বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে সম্প্রচার । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।