ইমাম আবু হানিফা তার অভিমতের প্রমাণ স্বরূপ সুপরিণত ও পরিণত সুত্রে লিখেছেন, হজরত ইবনে মাসউদ, হজরত ইবনে আব্বাস ও ইবনে যোবায়ের চারটি বিষয়কে বিচারকের অধিকারভূত বলে সাব্যস্ত করেছেন__ ১. হুদুদ ২. জাকাত আদায় ও বন্টন ৩. জুমআর নামাজ ৪. গনিমত জমা ও বন্টন। এরপর বলা হয়েছে___ “আল্লাহ্র বিধান কার্যকরীকরণে তাদের প্রতি দয়া যেনো তোমাদেরকে অভিভূত না করে'। একথার অর্থ __ শাস্তি আরোপের ক্ষেত্রে অপরাধীর প্রতি মমতাবশতঃ তোমরা যেনো আল্লাহ্র বিধান পরিত্যাগ না করো । এরকম তাফসীর করেছেন মুজাহিদ, ইকরামা, আতা, নাখয়ী, শা'বী ও সাঈদ ইবনে যোবায়ের ৷ হজরত আয়েশা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, বনী মাখজুমের এক মহিলা একবার চুরি করে বসলো । কুরায়েশদের জন্য বিষয়টি হয়ে দীড়ালো অত্যন্ত ব্বিতকর। তারা নিজেদের মধ্যে পরামর্শক্রমে ঠিক করলো, উমামা ইবনে জায়েদ রসুল স. এর অত্যন্ত প্রিয়পাত্র । তাকেই এব্যাপারে সুপারিশকারী নিযুক্ত করা হোক। উমামা ইবনে জায়েদ তাদের অনুরোধে সুপারিশ করতে সম্মত হলেন। তার কথা শুনে রসুল স. বললেন, তোমরা কি আল্লাহ্র বিধান অকার্যকর করার জন্য সুপারিশ করতে চাও? এরপর তিনি স. মিম্বরে আরোহণ করে একটি নাতিদীর্ঘ বক্তৃতা করলেন। বললেন, অতীতে সম্মানিত লোকেরা কেউ চুরি করলে তাকে ছেড়ে দিতো । আর শাস্তি প্রয়োগ করতো দুর্বল লোকদের উপর ৷ আল্লাহ্র কসম! আমার কন্যা ফাতেমা চুরি করলেও তো আমি তার হাত কেটে দিবো । তাফসীরকারগণ আলোচ্য আয়াতের ব্যাখ্যা করেছেন এভাকে__ তোমরা আল্লাহ্র বিধান কার্যকর করার ক্ষেত্রে নম্রতা প্রদর্শন করবে না। হালকাভাবেও প্রহার করবে না, প্রহার করবে কঠোরভাবে । এরকম তাফসীর করেছেন হাসান এবং সাঈদ ইবনে মুসাইয়্যেবও । ইমাম আবু হানিফা বলেছেন, ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে হবে কঠোরতার সঙ্গে। মদ্যপানের শাস্তি অপেক্ষাকৃত কম কঠোরতার সঙ্গে এবং ব্যভিচারের অপবাদের শান্তি আরো কম কঠোরতার সঙ্গে। কেননা এরকমও হতে পারে যে, ব্যভিচারের অপবাদদাতা বাস্তবে সত্যবাদী (কিন্ত সে পরিপূর্ণ সাক্ষ্যের অভাবে তার বক্তব্য প্রমাণ করতে পারছে না)। মদ্যপানের শাস্তিতে ভুলের সন্তাবনা থাকে না। আর ব্যভিচারের শাস্তি মদ্যপানের শাস্তি অপেক্ষা অধিক গুরুতর । তাই ব্যভিচারের শাস্তি অধিক কঠোর । বাগবী লিখেছেন, হজরত আবদুল্লাহ্ ইবনে ওমরের এক দাসী ব্যভিচার করেছিলো । তিনি তাকে কশাঘাত করান । কশাঘাতকারীকে বলেন, তার পিঠে ও উরুদেশে প্রহার করো। তার এক পুত্র আবৃত্তি করলেন “আল্লাহ্র বিধান ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।