Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

্রয়ী ইমাম প্রমাণ গ্রহণ করেছেন নি্গে বর্ণিত হাদিসসমূহ থেকে । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. এর নিকটে একবার এই মর্মে জিজ্ঞেস করা হলো, অবিবাহিত ক্রীতদাসী যদি ব্যভিচার করে, তবে তার বিধান কী? রসুল স. বললেন, বেত্রাঘাত । দ্বিতীয় ও তৃতীয়বারের ব্যভিচারেও বেত্রাঘাত । আর চতুর্থবার যদি সে এরকম করে, তবে তাকে বিক্রয় করে দিতে হবে, এক গাছি চুলের বিনিময়ে হলেও । তিনি স. একথাও বলেছেন, তোমরা তোমাদের অধিকৃত গোলাম-বাদীর উপরে ব্যভিচারের শাস্তি প্রয়োগ কোরো । হাদিসটি নাসাঈ ও বায়হাকী বর্ণনা করেছেন হজরত আলী থেকে । আর মুসলিম বর্ণনা করেছেন পরিণত সূত্রে । ইমাম শাফেয়ীর বর্ণনায় এসেছে, নবীনন্দিনী হজরত ফাতেমা তার এক ব্যভিচারিণী ক্রীতদাসীর উপরে শাস্তি প্রয়োগ করেছিলেন। ইবনে ওয়াহাব ইবনে জারীহের মাধ্যমে ওমর ইবনে দীনার সূত্রে বর্ণনা করেছেন, রসুলতনয়া হজরত ফাতেমা তার ব্যভিচারিণী বাদীকে পঞ্চাশটি বেত্রাঘাত করিয়েছেন । ইমাম শাফেয়ী ইমাম মালেকের বরাত দিয়ে নাফে সূত্রে বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমরের এক গোলাম চুরি করেছিলো । তিনি ওই চোরকে হস্তকর্তনের জন্য প্রেরণ করেছিলেন মদীনার বিচারক সাঈদ ইবনে আসের নিকটে । সাঈদ তখন বলেছিলেন, চুরি করলেও গোলামের হস্তকর্তন করা যায় না। হজরত ইবনে ওমর বলেছিলেন, আপনি একথা কোন কিতাবে পেয়েছেন? একথা বলে তিনি নিজেই হাত কেটে দিয়েছিলেন ওই গোলামের । আব্দুর রাজ্জাক তদীয় “মুসান্নিফ' গ্রে উল্লেখ করেন মুয়াম্মারের মাধ্যমে আইয়ুব সূত্রে নাফে বর্ণনা করেছেন, হজরত ইবনে ওমরের এক গোলাম চুরি করেছিলো । আর এক গোলাম করেছিলো ব্যভিচার । তিনি তাদেরকে বিচারকের নিকট প্রেরণ না করে নিজেই একজনের কেটে দিয়েছিলেন হাত এবং আর একজনকে করেছিলেন কশাঘাত। ইবনে মাজার বর্ণনায় এসেছে, ওই গোলাম দু'জন ছিলো জননী আয়েশার । সাঈদ ইবনে মনসুর_হাশেম__ইবনে আবী লায়লা-_নাফে সূত্রেও এরকম বর্ণনা এসেছে। ইমাম মালেক তার মুয়াত্তায় এবং ইমাম শাফেয়ী ইমাম মালেক সূত্রে বর্ণনা করেছেন, জননী আয়েশা মক্কায় আগমন করলেন । তার সঙ্গে ছিলো হজরত আবু বকর সিদ্দীকের পুত্রের এক গোলাম । ওই গোলাম চুরি করেছিলো এবং চুরির কথা স্বীকারও করেছিলো । জননী আয়েশার নির্দেশে তার হাত কেটে দেয়া হয়। ইমাম মালেক লিখেছেন, জননী হাফস! তার এক বাদীকে হত্যা করিয়েছিলেন। সে যাদু করেছিলো। আবদুর রাজ্জাক এ ঘটনার বিবরণ দানের পর বলেছেন, হজরত ওসমান এ কাজকে শরিয়ত-পরিপন্থী বলে সাব্যস্ত করেছিলেন। হজরত ইবনে ওমর বলেছেন, উম্মত-জননীর ওই কাজকে শরিয়তবিরোধী বলে সাব্যস্ত করেছিলেন হজরত ওসমান। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।