ও ক্রোধ যেমন রসুল স. এবং বিশ্বাসীদেরকে আল্লাহ্র সাহায্যচ্যুত করতে পারবে না, তেমনি তাদের কৃপ্রচেষ্টা ও ষড়যন্ত্রও রুখতে পারবে না আল্লাহ্র অভিপ্রায় ও বিধানকে । উল্লেখ্য, হিংসুকদের ষড়যন্ত্র ও কুপ্রচেষ্টাকে এখানে বলা হয়েছে 'কাইদা' । পরের আয়াতে (১৬) বলা হয়েছে-__ “এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শনরূপে এই কোরআন অবতীর্ণ করেছি; আর স্মরণ রেখো, আল্লাহ্ যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন'। একথার অর্থ__ যে ভাবে এই কোরআনে আমি আমার আনুরূপ্যবিহীন এককত্ব, কিয়ামত, প্রত্যাদেশ প্রদানের প্রতিশ্রুতি ইত্যাদি ঘোষণা করেছি সেভাবেই আমি এর মাধ্যমে বিধৃত করেছি কোরআন ও আমার রসুলের রেসালতের প্রমাণ । “আয়াতিম্ বাইয়্যিনাতিন্' অর্থ সুস্পষ্ট আয়াত বা নিদর্শন। উল্লেখ্য, কোরআন মজীদে রয়েছে দুই ধরনের আয়াত ___ মুহকাম ও মুতাশাবিহাত (সুস্পষ্ট ও রহস্যাচ্ছন্র)। তাই প্রশ্ন উঠতে পারে, এখানে তাহলে "সুস্পষ্ট নিদর্শনরূপে' বলে এক ধরনের আয়াতের কথা বলা হলো কেনো? এর জবাবে বলা যেতে পারে_ “বাইয়্যিনাত' শব্দটির মৎকৃত অর্থ গ্রহণ করলে এমতো প্রশ্ন উ্থাপনের সুযোগ আর থাকে না। আমি বলি, মুতাশাবিহাত আয়াতের অর্থ রহস্যাচ্ছন্ন, কিন্ত তা মোজেজারূপে মুহকামাত আয়াতের মতোই প্রকাশ্যে পরিদৃশ্যমান। তাই মুতাশাবিহাতও এক অর্থে সুস্পষ্ট । তাই বলা যায়, এভাবে এখানকার “সুস্পষ্ট নিদর্শনরূপে' কথাটির মধ্যে সংকুলান ঘটেছে সুস্পষ্ট ও রহস্যাচ্ছন্ন উভয় প্রকার আয়াতের । 'ওয়া আন্নাল্পহা ইয়াহ্দী মীইয়ুরীদ' অর্থ “আর আল্লাহ্ যাকে ইচ্ছা সংপথ প্রদর্শন করেন'। কথাটির সম্পর্ক রয়েছে পূর্বের বাক্যের 'আনযাল্নাহু' (আমি অবতীর্ণ করেছি) কথাটির সঙ্গে। এভাবে আলোচ্য বাক্যের আর একটি অর্থ দাড়াকে__ আমি এই কোরআন অবতীর্ণ করেছি মানুষের সংশোধনার্থে। এ কারণেও যে, এর মাধ্যমে আমি যাকে খুশি তাকে পথপ্রদর্শন করবো, অথবা প্রতিষ্ঠিত রাখবো হেদায়েতের পথে। এর পরের আয়াতে (১৭) বলা হয়েছে_-_ “যারা বিশ্বাস করেছে এবং যারা ইহুদী হয়েছে, যারা সাবেয়ীন, খৃষ্টান ও অগ্নিপূজক এবং যারা অংশীবাদী হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন'। একথার অর্থ__ মহাবিচারের দিবসে আল্লাহ্তায়ালা বিশ্বাসী ও ইহুদী-সাবেয়ীন-খৃষ্টান-অগ্নিপূজক- মূর্তিপূজক ইত্যাদি সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে চিরদিনের জন্য পৃথক করে দিবেন। বিশ্বাসীদেরকে ও সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে প্রবেশ করাবেন যথাক্রমে জান্নাতে ও জাহান্নামে । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।