Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ 678
📝 Text 📖 PDF

আল্লাহ্‌র রসুল! আমি একে দুধপান ছাড়াতে পেরেছি । এখন সে অন্য খাদ্য খেতে পারে। রসুল স. তখন শিশুটির প্রতিপালনের দায়িত্ব অর্পণ করলেন জনৈক সাহাবীর উপরে । এরপর হুকুম দিয়ে খনন করলেন রমণীটির বুক সমান একটি গর্ত। তারপর ওই গর্তে তাকে নামিয়ে বললেন, সঙ্গেসার করো । জ্ঞাতব্যঃ গামেদ গোত্রীয় রমণী এবং হজরত মায়ে'জের ঘটনায় একথাই প্রমাণিত হয় যে, সাহাবীগণ ছিলেন সত্যের মাপকাঠি । কেননা নিশ্চিত মৃত্যু জেনেও তারা সত্যকেই আশ্রয় করেছিলেন। জীবনের চেয়ে সত্যই ছিলো তাদের কাছে বড়। তারা বিশুদ্ধচিত্ত ইমানদার ছিলেন বলেই আল্লাহ্‌র পরিতোষ লাভের আশায় কেবল আল্লাহ্র ভয়ে নিজেদের অপরাধ স্বীকার করতে পেরেছিলেন । একটি হাদিসে হজরত মায়ে'জের জান্নাতবাসী হওয়ার সুসুংবাদও এসেছে। অধিকাংশ মানুষ পাপী । তাই তারা মহান সাহাবীগণের এমতো আদর্শকে সত্যের মাপকাঠি বলে মেনে নিতে পারে। এমতাবস্থায় রসুল স. সরাসরি পাপী মানুষের জন্য সত্যের মাপকাঠি নন। কারণ রসুল স. ছিলেন নিম্পাপ। সুতরাং তিনি সত্যের প্রবক্তা । আর তার সাহাবীগণ হচ্ছেন সত্যের মাপকাঠি ৷ অনুবাদক । মাসআলাঃ আলোচ্য আয়াতে “ফাজলিদু' (কশাঘাত করবে) বলে সম্বোধন করা হয়েছে বিচারকগণকে । একারণেই ইমাম আবু হানিফা বলেন, বিচারকের অনুমোদন ব্যতীত কেউ তার তক্রীতদাস-ক্রীতদাসীর উপরে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে পারবে না। ইমাম শাফেয়ী, ইমাম আহমদ ও ইমাম মালেক বলেন, মালিক তার ক্রীতদাসীকে বিচারকের অনুমোদন ব্যতিরেকেই হদ জারী করতে পারবে । তবে বিবাহিতা ক্রীতদাসীর উপরে পারবে না। ইমাম শাফেয়ী বলেন, মালিক যদি জিম্মি কাফের হয়, অথব! হয় নির্ধারিত অর্থের বিনিময়ে মুক্তির জন্য চুক্তিবদ্ধ ক্রীতদাস কিংবা মহিলা, তবে বিচারকের অনুমতি ছাড়া সে শাস্তি প্রয়োগ করতে পারবে না। ইমাম শাফেয়ী শরিয়তের সকল শাস্তির ক্ষেত্রে অন্য ইমামগণের সঙ্গে মতানৈক্য করেছেন। বলেছেন, মুরতাদের মৃত্যুদণ্ড ছিনতাইকারীর দণ্ড চোরের হস্তকর্তন সকল শাস্তিই বিচারকের অনুমোদন ব্যতীত কার্যকর করা যাবে। তিনি মুসলমানের । ইমাম নববী শাকেয়ী বলেন, বিশুদ্ধ অভিমত হচ্ছে বিচারকের অনুমতি ব্যতীত দণুবিধান কার্যকরী করা একটি সাধারণ বিধান। কেননা হাদিসসমূহে উল্লেখ করা হয়েছে দণ্বিধানের বিবরণাবলী চূড়ান্ত অর্থবোধক । তাই সাধারণ অর্থে সকল মুসলমান হতে পারে এর প্রয়োগকারী । সুতরাং বুঝতে হবে নির্দেশটি সর্বসাধারণ মুসলমানের জন্য ৷ “তাহবীব' গ্রন্থে রয়েছে, হস্তকর্তন ও মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার রয়েছে কেবল বিচারকের । এটাই বিশুদ্ধ মত। ॥|॥11.011100119.00

— Page 309 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.