একজন দৃঢ়মনা বর্ণনাকারীর বিপরীতে দৃঢ়তরমনা বর্ণনাকারীর বিবৃতি । উপরন্তু আবু উমামা বর্ণনা করেছেন সাহাবীগণের একটি দল থেকে । আর বায়হাকী আবু উমামা থেকে অপরিণত সূত্রে । মাসআলাঃ গর্ভবতী ব্যভিচারিণীকে তার সন্তান প্রসবের পূর্বে সঙ্গেসার করা যাবে না। আর যদি সে সতকীকরণ শাস্তির যোগ্য হয় তবে নেফাস থেকে মুক্ত হওয়ার আগে তাকে কশাঘাত করা যাবে না। হজরত আলী বলেছেন, লোকসকল! তোমরা তোমাদের ব্যভিচারী ক্রীতদাস-ক্রীতদাসীর উপরে শধিয়তের হদ (শাস্তি) কার্যকর করো, বিবাহিত হোক অথবা অবিবাহিত । রসুল স. এর এক ক্রীতদাসী ব্যভিচার করেছিলো। তার নির্দেশে আমি তাকে কশাঘাত করেছিলাম । তখন সে ছিলো নেফাসগ্রস্তা। আমার ভয় হচ্ছিলো এমতাবস্থায় কশাঘাত করলে সে হয়তো মরে যাবে। আমি আমার আশংকার কথা রসুল স.কে জানালাম । তিনি স. বললেন, তুমি ঠিকই করেছো । আবু দাউদের বর্ণনায় এসেছে, ক্রীতদাসীর শাস্তি ওই সময় পর্যন্ত বন্ধ রাখো যতক্ষণ না তার রক্তপাত বন্ধ হয়। আপন ক্রীতদাস ক্রীতদাসীর উপরেও কশাঘাতের শাস্তি প্রয়োগ করতে হবে। আর ক্রীতদাসীর উপরে নেফাস অবস্থাতেও সঙ্গেসার কার্যকর করা যাবে, কেননা তার সন্তান প্রসব হয়েছে। মৃত্যুর আশংকা এমতোক্ষেত্রে বাতুলতা মাত্র। কেননা সঙ্গেসারের পরিণতি তো মৃত্যুই । ইমাম আবু হানিফা বলেন, সন্তান প্রসবের পরেও ততদিন পর্যস্ত ব্যভিচারের শাস্তি বিলম্বিত করা যাবে, যতদিন ওই সম্ভান থাকবে তার মায়ের উপরে নির্ভরশীল। সন্তান প্রতিপালনের দায়িত্ব নেয়ার কেউ না থাকলে শান্তি বিলম্বিত করা জরুরী । কারণ প্রতিপালনকারী ব্যতিরেকে ওই শিশুসম্তানের মৃত্যুর আশংকা রয়েছে। হজরত বুরাইদা থেকে মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. গামেদ গোত্রের মহিলার সঙ্গেসার স্থগিত রেখেছিলেন তার প্রসবকাল পর্যস্ত। সঙ্গেসার কার্যকর করার দায়িত্ব দিয়েছিলেন একজন আনসার সাহাবীকে। সন্তান প্রসবের পর তিনি রসুল স. কে একথা জানালেন । রসুল স. বললেন, এখনই তাকে শাস্তি দিয়ো না। দু্ধীপোষ্য শিশুটি ক্ষতিগ্রস্ত হবে। একথা শুনে অন্য একজন আনসারী সাহাবী বলে উঠলেন, হে আল্লাহ্র রসুল! শিশুটি প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করলাম আমি । তখন রসুল স. তার শাস্তি কার্যকর করার নির্দেশ দিলেন। অপর বর্ণনায় এসেছে, রসুল স. ওই রমণীকে বললেন, যাও, প্রসবকাল পর্যন্ত অপেক্ষা করো । যথাসময়ে সন্তান প্রসবের পর ওই রমণী রসুল স. সকাশে উপস্থিত হলো। তিনি স. বললেন, যাও, বাচ্চাকে দুধ পান করাতে থাকো । বাচ্চা যখন দুধ পান করা ছেড়ে দিবে তখন আবার এসো । বাচ্চা কোলে নিয়ে পুনরায় যখন সে রসুল স. এর দরবারে হাজির হলো, তখন তার বাচ্চার হাতে ছিলো রুটির টুকরা । সে বললো, হে ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।