Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

বিষয়ে আল্লাহর হকের সঙ্গে বান্দার হক বিজড়িত থাকে, সে সকল ক্ষেত্রে শাস্তি রহিত হবে না। কারণ এমতোক্ষেত্রে অপরাধীকে মিথ্যা প্রতিপন্ন করার লোক থাকে । যেমন___ কিসাস (হত্যার বদলে হত্যা), ব্যভিচারের অপবাদ ইত্যাদি । হজরত ইয়াজিদ ইবনে মুনঈমের সূত্রে আবু দাউদ যে বিবরণ উপস্থাপন করেছেন, তাতে বর্ণনাকারী একথাও বলেছেন যে, প্রস্তরনিক্ষেপের ফলে রক্তাক্ত হজরত মায়ে'জ পালাতে শুরু করলেন। শাস্তিদাতা তাকে ধরতে পারলেন না? ধরে ফেললেন হজরত আবদুল্লাহ্‌ ইবনে আনিস । তিনি উটের পায়ের একটি হাড় ছুঁড়ে মারলেন। ওই হাড়ের আঘাতেই ইন্তেকাল করলেন হজরত মায়ে'জ। রসুল স. পরে একথা জানতে পেরে বললেন, তোমরা তাকে পালিয়ে যেতে দিলেনা কেনো? সম্ভবতঃ সে তওবা করে নিতো, আর আল্লাহ্‌ তার তওবা কবুল করে নিতেন। হজরত আবু হোরায়রা থেকে তিরমিজি ও ইবনে মাজার বর্ণনায়ও একথাগুলো এসেছে। মাসআলাঃ পীড়িত ব্যক্তি যদি ব্যভিচার করে এবং সঙ্গেসারের উপযুক্ত হয়, তবে তাকেও সঙ্গেসার করে দিতে হবে । অসুস্থতার অজুহাতে শাস্তি রহিত হবে না। কারণ সঙ্গেসারের উদ্দেশ্যই হচ্ছে অপরাধীকে শেষ করে দেয়া। কিন্তু অসুস্থ ব্যভিচারী সতকীকরণ শাস্তির যোগ্য হয়, তবে তার সুস্থ হওয়া পর্যস্ত শাস্তি স্থগিত রাখা যাবে, যেনো শাস্তি আবার তার মৃত্যুর কারণ না হয়। তবে তার সুস্থ হওয়ার সম্ভাবনা যদি আদৌ না থাকে, অথবা সে যদি হয় জন্মগতভাবে দুর্বল, তবে একশতটি কঞ্চি আটি বেঁধে নিয়ে তাকে এমনভাবে একবার আঘাত করতে হবে যাতে সকল কঞ্চিই তার শরীর স্পর্শ করে । যেমন বাগবী তার শরহে সুন্নাহর এবং ইবনে মাজা আবু উমামা, ইবনে সহল ইবনে হানীফের মাধ্যমে হজরত সাঈদ ইবনে সা"দ ইবনে উবাদা সূত্রে বর্ণনা করেন, আমাদের ক্রীতদাসীদের মধ্যে থাকতো এক পুরুষ । সে ছিলো জন্মগতভাবেই দুর্বল । একদিন দেখলাম, সে এক ক্রীতদাসীর সঙ্গে সঙ্গমরত । এসংবাদ পৌছানো হলো রসুল স. সকাশে ৷ তিনি স. বললেন, তাকে একশত কশাঘাত করো । হজরত সা'দ বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রসুল! সে তো অত্যন্ত দুর্বল। একশত কশাঘাত করলে সেতো মরেই যাবে। তিনি স. বললেন, একশত কঞ্চি দিয়ে একটি আঁটি বাধো। তারপর ওই আটি দিয়ে তাকে একবার আঘাত করো এবং বের করে দাও। আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু উমামা থেকে জনৈক আনসারী সাহাবীর বরাত দিয়ে ৷ নাসাঈ বর্ণনা করেছেন আবু উমামা ইবনে সহল সূত্রে, তিনি তার পিতা থেকে । আর তিবরানী আবু উমামা সূত্রে হজরত আবু সাঈদ খুদরী থেকে। হাফেজ ইবনে হাজার লিখেছেন, বর্ণিত সূত্রগুলোর পদ্ধতিগুলি মাহফুজ অর্থাৎ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।