Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

শ্রমিক ও তার প্রভুপতীর ব্যভিচারের অভিযোগে রসুল স. হজরত আনাসকে বললেন, ওই মহিলার কাছে যাও। সে যদি স্বীকার করে তবে তাকে সঙ্গেসার কোরো । হজরত আনাস যথারীতি ওই মহিলার স্বীকারোক্তি গ্রহণের পর তাকে সঙ্গেসার করলেন । আলেমগণ বলেন, গামেদ গোত্রীয় মহিলার ক্ষেত্রেও একবার স্বীকারোক্তির কথা এসেছে। আমরা বলি, 'যদি সে স্বীকার করে তবে তাকে সঙ্গেসার কোরো'__ রসুল স. এর এরকম নির্দেশের অর্থ হচ্ছে যদি সে এরকম স্বীকারোক্তি করে, যা ব্যভিচারের স্বীকৃতিরূপে গ্রহণযোগ্য (অর্থাৎ চারবার), তবে তাকে সঙ্গেসার করে দিয়ো। চারবার স্বীকারোক্তির কথা সাহাবীগণ জানতেন বলেই তিনি স. সে কথা উল্লেখ করেননি । আর হজরত মায়ে'জের ঘটনা ঘটেছিলো সাহাবীগণের সামনেই । অবশিষ্ট রইলো গামেদ গোত্রের মহিলার কথা । তিনি যে একবার মাত্র স্বীকারোক্তি করেছিলেন, সেকথা বিশ্বাসযোগ্য নয়। কারণ আবু দাউদ ও নাসাঈর বর্ণনায় এসেছে, হজরত মায়ে'জ ও গামেদ গোত্রের মহিলা যদি স্বীকারোক্তির পরও তাদের স্বীকৃতি প্রত্যাহার করে নিতেন, তবে রসুল স. তাদেরকে অভিযুক্ত করতেন না। সুতরাং বুঝতে হবে, তাদেরকে রসুল স. সঙ্গেসার করেছিলেন চারবার স্বীকৃতিদানের পর। অবশ্য এ সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায়নি। তবে বায্যার তার মুসনাদে জাকারিয়া ইবনে সলীমের মাধ্যমে জনৈক কুরায়েশ বৃদ্ধের বরাত দিয়ে লিখেছেন, হজরত আবু বকরা বলেছেন, গামেদ গোত্রের ওই মহিলা চার বার স্বীকারোক্তি করেছিলো । আর রসুল স. বারংবার তা নাকচ করে যাচ্ছিলেন। শেষে বলেছিলেন, যাও, সন্তান প্রসব পর্যস্ত অপেক্ষা করো। এই বর্ণনার সুত্রপরম্পরাড়ূত একজন বর্ণনাকারী অপ্রসিদ্ধ ৷ তাই আবু দাউদ ও নাসাঈর বর্ণনা অপূর্ণতাকে অতিক্রম করতে পারেনি । মাসআলাঃ বিচারকের জন্য এরকম করা মোস্তাহাব যে, তিনি অপরাধী বা অপরাধিনীকে তার স্বীকারোক্তি প্রত্যাহারের জন্য উদ্বু্ধ করবেন, যেমন রসুল স. কেবল স্পর্শ করেছিলে । মাসআলাঃ চারবার স্বীকারোক্তির পর শাস্তি শুরুর পূর্বে, প্রাকালে অথবা শাস্তি চলাকালে অপরাধী-অপরাধিনী যদি তার স্বীকারোক্তি প্রত্যাহার করে, তবে তা গ্রহণযোগ্য হবে এবং শাস্তিও রহিত হয়ে যাবে। এ সম্পর্কে অবশ্য ইতিবাচক অথবা নেতিবাচক, দু'রকম বর্ণনাই এসেছে। ইমামগণের প্রমাণ এই যে, স্বীকারোক্তির মধ্যেও সত্য-মিথ্যা উভয় সন্তাবনা রয়েছে। স্বীকৃতির পর তা সত্য কি মিথ্যা তা প্রতিপন্ন করার যেহেতু কেউ নেই, তাই বিষয়টি হারিয়ে ফেলবে তার নিংসন্দিগ্ধতা। আর সন্দেহের ক্ষেত্রে শাস্তি কার্যকর করা যায় না। তবে যে সকল ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।