ইমাম আহমদ, ইসহাক ইবনে রহওয়াইহ ও ইবনে আবী শায়বার বর্ণনায় এসেছে, হজরত আবু বকর সিদ্দীক বলেছেন, আমি রসুল স. সকাশে উপস্থিত ছিলাম । হঠাৎ সেখানে মায়ে'জ এসে তার ব্যভিচারের কথা প্রকাশ করলো । রসুল স. তার স্বীকারোক্তি নাকচ করে দিলেন । মায়ে'জ চলে গেলো। কিছুক্ষণ পর পুনরায় এসে একই কথা বললো। এবারো রসুল স. তাকে ফিরিয়ে দিলেন। এভাবে তৃতীয়বার এসে স্বীকৃতি প্রদানের পর আমি বললাম, চতুর্থবার তুমি স্বীকারোক্তি করলে কিন্তু রসুল স. তোমাকে সঙ্গেসার করার নির্দেশ দিবেন । কিন্তু চতুর্থবারও সে তার কথার পুনরাবৃত্তি করলো । তখন রসুল স. তাকে বন্দী করলেন এবং তার জনপদের লোকজনের নিকট জিজ্ঞেস করে পাঠালেন, মায়ে'জ কেমন লোক? লোকেরা বললো, উত্তম? ৷ আমরা তার মধ্যে খারাপ কিছু দেখিনি ৷ __এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে, রসুল স. এর পবিত্র দরবারে হজরত মায়ে"জ পুনঃ পুনঃ উপস্থিত হয়েছিলেন। অর্থাৎ সেখানে উপস্থিত হয়েছিলেন পুনঃপুনঃ প্রস্থানের পর। তাই হানাফীগণ বলেন, একই বৈঠকের চারবার স্বীকারোক্তি ধর্তব্য নয়। স্বীকারোক্তি দিতে হবে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মজলিশে। ইবনে হাব্বান তার “সহিহ পুস্তকে হজরত আবু হোরায়রা থেকে বর্ণনা করেন, মায়ে'জ ইবনে মালেক একবার রসুল স. এর পবিত্র দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ্র রসুল! আমি ব্যভিচারী । রসুল স. বললেন, বাজে বোকো না। তুমি হয়তো জানো না ব্যভিচার কী? এরকম ভ€সনার পর তিনি স. তাকে বের করে দিলেন তার মজলিশ থেকে । পুনরায় মায়ে'জ উপস্থিত হয়ে একই কথার পুনরাবৃত্তি করলো। রসুল স. পুনরায় তাকে তাড়িয়ে দিলেন। তৃতীয়বারও যখন তিনি উপস্থিত হলেন, তখন রসুল স. একজনকে নির্দেশ দিলেন, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কিন্তু তিনি চতুর্থবারও এলেন। রসুল স. তার চতুর্থবারের স্বীকারোক্তি শুনে বললেন, তুমি কি তোমার যথাঅঙ্গ প্রবেশের পর বের করে নিয়েছিলে? তিনি বললেন, হ্যা । রসুল স. একথা শুনে প্রদান করলেন সঙ্গেসারের নির্দেশ। __এরকম হাদিস বর্ণিত হয়েছে আরো অনেক সূত্রে। আর এগুলোর মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, স্বীকারোক্তির স্থান ও সময় হতে হবে পৃথক। যে হাদিসে “তিনি স. তখন মুখ ফিরিয়ে নিলেন' বলা হয়েছে, সেখানেও বুঝতে হবে তিনি স. হজরত মায়ে'জের কথা শুনে বার বার মুখ ফিরিয়ে নিয়েছিলেন ভিন্ন ভিন্ন মজলিশে ভিন্ন ভিন্ন সময়ে এবং হজরত মায়ে'জও তার স. মুখোমুখি হয়ে বারংবার স্বীকারোক্তি করেছিলেন এক মজলিশে নয় । ইমাম মালেক, ইমাম শাফেয়ী, আবু সাওর, হাসান এবং হাম্মাদ ইবনে সোলায়মান বলেন, একবার স্বীকারোক্তি করলেই ব্যভিচার প্রমাণিত হবে । কেননা হজরত জায়েদ ইবনে খালেদ এবং হজরত আবু হোরায়রার বর্ণনায় এসেছে, যখন ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।