ইতোমধ্যেই গ্রহণযোগ্যতা হারিয়েছে । সকল সাক্ষী যদি আবার একত্র হয়ে সাক্ষ্যদান করে, তবে ইমাম আহমদের নিকটে তা গ্রহণীয়, কিন্তু ইমাম মালেক এবং ইমাম আবু হানিফার নিকটে গ্রহণীয় নয়। কারণ প্রথমেই চারজন সাক্ষীর একত্র সাক্ষ্যদান ছিলো অপরিহার্য । মাসআলাঃ ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ও অধিকাংশ আলেমের মতে ব্যভিচারিণী অথবা ব্যভিচারীর পুনঃপুনঃ স্বীকারোক্তি অত্যাবশ্যক । সাক্ষ্যবিহীন অবস্থায় জ্ঞানসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক ব্যভিচারী ব্যভিচারিণীকে তার কৃত অপরাধের স্বেচ্ছাস্থীকৃতি দিতে হবে চার বার । চার বারের কম স্বীকারোক্তি যথেষ্ট নয়। ইমাম আবু হানিফার মতে একই বৈঠকে চারবার স্বীকারোক্তিও যথেষ্ট নয়। স্বীকারোক্তি মজলিশ হতে হবে ভিন্ন ভিন্ন। কারণ ব্যভিচার প্রমাণের ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা প্রয়োজন। ইমাম আহমদ ও আবু লাইসের অভিমতে যদি একই সমাবেশে বার বার স্বীকারোক্তি করে তবে তা হবে ব্যভিচার প্রমাণের জন্য যথেষ্ট । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেন, একবার রসুল স. মসজিদে উপস্থিত হতেই এক লোক বললো, হে আল্লাহ্র রসুল! আমি ব্যভিচার করেছি। রসুল স. তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন । সে পুনরায় রসুল স. এর সম্মুখে হাজির হয়ে বললো, আমি যেনা করেছি। তিনি স. পুনরায় তাঁর মুখ ফিরিয়ে নিলেন। লোকটি পুনরায় রসুল স. এর সামনে গিয়ে একই কথা উচ্চারণ করলো । এভাবে চারবার স্বীকারোক্তির পর রসুল স. তাকে বললেন, তোমার কি মাথা খারাপ? সে বললো, না। তিনি স. বললেন, তুমি কি বিবাহিত? সে বললো, হ্যা। তিনি স. বললেন, একে নিয়ে যাও এবং সঙ্গেসার করে দাও। ইমাম আবু হানিফা তার অভিমতের পোষকতায় উপস্থাপন করেন হজরত বুরাইদা থেকে মুসলিম কর্তৃক বর্ণিত একটি হাদিস। হাদিসটি এই__ হজরত মায়ে'জ রসুল স. এর নিকটে হাজির হয়ে ব্যভিচারের স্বীকারোক্তি করলেন । রসুল স. তার স্বীকারোক্তিকে নাকচ করে দিলেন। তিনি ফিরে গেলেন। পুনরায় হাজির হয়ে একই কথা বললেন । রসুল স. তখন তার মস্তিষ্কের সুস্থৃতা সম্পর্কে নিশ্চিত হবার জন্য একজনকে পাঠালেন তার সম্প্রদায়ের লোকদের কাছে। সম্প্রদায়ের লোকেরা বললো, আমরা তো তাকে জ্ঞানবান ও পুণ্যবান বলে জানি। হজরত মায়ে'জ রসুল স. এর দরবারে উপস্থিত হলেন তৃতীয়বার । এবারো তিনি স্বীকারোক্তি দিলেন তার অপরাধের ৷ এবারো রসুল স. তার মানসিক সুস্থতা যাচাইয়ের জন্য লোক পাঠালেন। তার গোত্রের লোকেরা বললো, না, তার মধ্যে কোনো দোষ নেই! তিনি বুদ্ধিত্রষ্টও নন । এরপর চতুর্থবার যখন হজরত মায়ে'জ তার অপরাধের স্বীকৃতি দিলেন, তখন রসুল স. প্রদান করলেন সঙ্গেসারের নির্দেশ । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।