হালাল মনে করায় তারা হয়ে গিয়েছিলো মুরতাদ (ধর্মত্যাগী)। তাছাড়া সম্ভবতঃ তারা হয়ে গিয়েছিলো ইসলামের সশস্ত্র প্রতিপক্ষও ৷ তাই রসুল স. দিয়েছিলেন গর্দানকর্তন ও তাদের মালামাল ক্রোক করার নির্দেশ । মাসআলাঃ কেউ যদি অর্থ প্রদানের চুক্তিতে কোনো মহিলাকে সম্ভোগ করে, তবে তার উপরে ব্যভিচারের শাস্তি অত্যাবশ্যক হবে না। কেননা বিবাহের সঙ্গে এর সাদৃশ্য রয়েছে। কিন্ত এরকম যে করবে, তার উপরে প্রয়োগ করতে হবে রাষ্ট্রীয় শাস্তি । ইমাম আবু হানিফা এরকম বলেছেন। কিন্তু জমহুর বলেছেন, তার উপরে ব্যভিচারের শাস্তি অত্যাবশ্যক । অর্থ প্রদান ছারা ব্যভিচারকে বৈধ করা যাবে না। বিষয়টি এরকম__ যেমন কেউ রান্নাবান্না করে দেয়ার জন্য অর্থের বিনিময়ে নিয়োজিত করলো কোনো মহিলাকে, তারপর তাকে সম্তোগও করলো । অর্থহচেছে বিনিময় নির্ধারণ করায় উপকৃত হয় সে-ই যে বিনিময় গ্রহণ করে। কিন্তু বিনিময়ের স্থান নির্ধারিত, যা চুক্তিবদ্ধ হওয়ার স্থান । যেমন কেউ জায়গা অথবা ঘোড়া ভাড়া করলো। এমতাবস্থায় ভাড়াকৃত স্থান বা ঘোড়া হচ্ছে বিনিময়ের ফল। কিন্ত চুক্তিবদ্ধ স্থান নির্দিষ্ট হওয়ার কারণে এই বিনিময় প্রকৃত বিনিময়ের অনুরূপ । রান্নাবান্নার জন্য বিনিময় প্রদানের অবস্থা এরকম নয় । এরকম চুক্তি বিবাহের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। মাসআলাঃ আলেমগণের একমত্য এই যে, ব্যভিচার প্রমাণিত হওয়ার জন্য চারজন পুরুষের সাক্ষ্য অপরিহার্য । নারীদের সাক্ষ্য ছারা ব্যভিচারের সত্যায়ন হয় না। আবার চারজনের কম পুরুষের সাক্ষ্য দ্বারাও ব্যভিচারকে প্রমাণ করা যায় না। আল্লাহতায়ালা এরশাদ করেছেন__ 'রমণীদের ব্যভিচার প্রমাণার্থে নিজেদের (মুসলমানদের) মধ্য থেকে চারজন পুরুষের সাক্ষ্য গ্রহণ করো'। অন্যত্র এরশাদ করেছেন___ “তারা চারজন পুরুষের সাক্ষ্য কেনো উপস্থিত করে না'। মাসআলাঃ যদি চারজন পুরুষ ভিন্ন ভিন্ন সময়ে অথবা ভিন্ন ভিন্ন সমাবেশে সাক্ষ্য দেয়, তবুও ব্যভিচার প্রমাণিত হকে__ এরকম বলেছেন ইমাম শাফেয়ী । কিন্ত্র অপর তিনজন ইমাম বলেছেন, এভাবে সাক্ষ্য দিলে ব্যভিচার প্রমাণিত হবে না। বরং সাক্ষ্যদাতাদেরকে গণ্য করতে হবে অপবাদকারীরূপে এবং তাদের উপরে প্রয়োগ করতে হবে অপবাদের শাস্তি । কেননা এমতোক্ষেত্রে সাক্ষ্য সম্পূর্ণ হয় চার জনের একক্র সাক্ষ্যের মাধ্যমে । সুতরাং ভিন্ন ভিন্ন সময় ও স্থানের সাক্ষ্য অগ্রহণীয়। এরকম অসম্পূর্ণ সাক্ষ্য নাকচ করা ওয়াজিব । আর এভাবে এক, দুই বা তিন জনের সাক্ষ্য নাকচ হয়ে যাওয়ার পর অন্য কেউ যদি সাক্ষীরূপে আবির্ভূত হয়, তবুও তাকে নাকচ হয়ে যাওয়া সাক্ষ্যের সঙ্গে মেলানো যাবে না, কারণ তা ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।