Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রহার করলেন । কিন্তু সে প্রহার ব্যভিচারের শাস্তির মতো ছিলো না। এরপর তিনি ওই লোককে দিয়ে ওই মহিলাকে মোহরানা প্রদান করালেন । তারপর দু'জনকে দিলেন বিচ্ছিন্ন করে । বললেন, এ দু'জন আর কখনো একত্র হতে পারবে না। মুহরিম (বিবাহনিষিদ্ধ)দের সঙ্গে বিবাহবদ্ধ হওয়ার ব্যাপারে হজরত জাবেরের বর্ণনায় এসেছে, এরকম যারা করবে তাদের কণ্ঠকর্তন করতে হবে। ইমাম আহমদ, ইসহাক এবং জাহিরিয়া সম্প্রদায়ের অভিমতও এরকম । কিন্ত ইবনে পর পিতার স্ত্রীকে বিবাহ করে । কেননা হাদিস শরীফে এরকমই বলা হয়েছে। এক বর্ণনায় এসেছে, ইমাম আহমদ বলেছেন, এরকম লোকের কণ্ঠকর্তন করতে তো হবেই, তদুপরি বাজেয়াপ্ত করতে হবে তার সম্পদ । কেননা হজরত বারা ইবনে আজীব বর্ণনা করেন, আমার মামার সঙ্গে একদিন পথিমধ্যে সাক্ষাত হলো । তার হাতে ছিলো একটি নিশান । বললাম, আপনি কি কোথাও যাচ্ছেন? তিনি বললেন, হ্যা। এক লোক তার মৃত পিতার স্ত্রীকে বিবাহ করেছে। রসুল স. এর আজ্ঞানুসারে আমি তার শিরকর্তন করবো এবং বাজেয়াপ্ত করবো তার মালমাত্তা । আবু দাউদ, তিরমিজি । তিরমিজি বলেছেন, হাদিসটি উত্তমসূত্রসম্বলিত। কতিপয় সুত্রে তাহাবীও হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু তার কোনো কোনো বর্ণনায় সম্পদ বাজেয়াপ্ত করার কথা নেই। আবার কোনো কোনোটিতে আছে। হজরত ইবনে আব্বাস থেকে ইবনে মাজা বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, যে ব্যক্তি তার মুহরিম মহিলার উপরে উপগত হবে, তাকে হত্যা কোরো । মুয়াবিয়া ইবনে কুররা বর্ণনা করেছেন, রসুল স. আমার পিতামহকে এমন এক লোকের মস্তককর্তন ও তার মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন, যে বিবাহ করেছিলো তার মৃত পিতার স্ত্রীকে। হানাফীগণ এ সকল হাদিসের প্রেক্ষিতে বলেন, এ ধরনের পরিস্থিতিতে ব্যভিচারের শাস্তি প্রয়োগের নির্দেশ নেই-__ না বেত্রাঘাতের, না সঙ্গেসারের । আবার হাদিসগুলোতে সহবাসের কথাও নেই, কেবল রয়েছে বিবাহ করার কথা । মুহরিম নারীকে বিবাহ করলেই ব্যভিচারের শাস্তি অত্যাবশ্যক হয় না। আলেমগণ এ ব্যাপারে একমত ! অতএব বলা যেতে পারে, রসুল স. এরকম লোককে হত্যা ও তার মালামাল বাজেয়াপ্ত করার কথা বলেছিলেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা অক্ষগ্ রাখতে । আবার এ রকমও বলা যেতে পারে যে, ওই সকল লোক পিতার স্ত্রীকে বিবাহ করাকে বৈধ মনে করে নিয়েছিলো । মূর্খতার যুগের মানুষ এরকমই করতো । কিন্তু এরকম কাজ শরিয়তসিদ্ধ নয়। আর শরিয়তে যা হারাম তাকে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।