অবস্থা ব্যভিচার বলে গণ্য নয়। সুতরাং ব্যভিচারের শাস্তিও এমতোক্ষেত্রে কার্যকর নয়। বিষয়টি অত্যন্ত গহিত অপরাধ সন্দেহ নেই, কিন্তু তা আল্লাহ্ কর্তৃক নির্ধারিত ব্যভিচারের শাস্তির আওতায় পড়ে না। দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে, ব্যতিচারের অপবাদ প্রদানকারীর শাস্তি আশি বেত্রাঘাত; কিন্তু কুফরীর অপবাদকারীদের জন্য কোনো শাস্তি নেই, যদিও কুফরীর অপবাদ ব্যভিচারের অপবাদ অপেক্ষা অধিক গহিত। রসুল স. গীবতকে (পরচর্চাকে) ব্যভিচার অপেক্ষা অধিক গহিত সাব্যস্ত করেছেন৷ বলেছেন, গীবত ব্যভিচার অপেক্ষা গুরুতর । হজরত আবু সাঈদ ও হজরত জাবের থেকে হাদিসটি বর্ণনা করেছেন বায়হাকী তার শো'বুল ইমানে। লক্ষণীয়, এতদসর্তেও গীবতের জন্য কোনো শাস্তি নির্ধারিত হয়নি । এখানে বিবাহনিষিদ্ধ নারী অর্থ ওই সকল নিষিদ্ধ নারী যাদের সঙ্গে বিবাহ স্থায়ীভাবে নিষিদ্ধ, বংশগত সূত্রে, দুধপান সম্পকীয় সূত্রে অথবা বৈবাহিক সুত্রে । যেমন মা, বোন, দাদী, নানী, দুধমা, দুধদাদী, দুধনানী, শাশুড়ী, নানী শাশুড়ী ইত্যাদি । কিন্তু বিশুদ্ধ বিবাহ যদি মতানৈক্যপূর্ণ হয়, যেমন-__ সাক্ষীবিহীন বিবাহ; এমতো বিবাহের সহবাস ব্যভিচার পদবাচ্য নয়। তাই এমতোক্ষেত্রে ব্যভিচারের শাস্তি আরোপ করা যায় না। শুধু বলা যায়, মোহরানা পরিশোধ করতে হবে। এরকম অবৈধতা স্থায়ী নয়। এরকম দৃষ্টান্ত রয়েছে অনেক । যেমন__ স্থাধীনা স্ত্রীর বিবাহিতা স্ত্রীর সঙ্গে বিবাহ, অন্যের তালাকপ্রাপ্তা স্ত্রীকে তার ইদ্দত পালনকালে বিবাহ, স্বামীর মৃত্যুর পর তার ইদ্দত পালনরতা স্ত্রীকে বিবাহ, নিজ স্ত্রীকে তিন তালাক প্রদানের পর পুনরায় সরাসরি বিবাহ, স্ত্রীর বর্তমানে শ্যালিকাকে বিবাহ, স্ত্রীকে তালাক প্রদানের পর তার ইদ্দত পালনকালে শ্যালিকাকে বিবাহ, চার স্ত্রী বর্তমান থাকা সত্তেও পঞ্চম বিবাহ । এ ধরনের সকল বিবাহ হারাম। কিন্তু এই হারাম আবার চিরস্থায়ী হারাম নয় | তাই এমতোক্ষেত্রে ব্যভিচারের শাস্তি অত্যাবশ্যক নয়__ এরকম বলেছেন ইমাম আবু হানিফা । আর ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ থেকে এসেছে দু'টি অভিমত। একটি ইমাম আবু হানিফার অনুকূল, আর অপরটি প্রতিকূল। ইমাম আবু হানিফার অভিমতের পোষকতায় রয়েছে তাহাবীর একটি বর্ণনা, যেখানে বলা হয়েছে, হজরত ওমর সকাশে একবার এই মর্মে অভিযোগ করা হলো, এক লোক এক মহিলাকে বিবাহ করেছে তার ইদ্দত পালনের সময় । হজরত ওমর তখন ওই লোককে ডেকে নিয়ে এসে ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।