এ হচ্ছে তোমার স্ত্রী, এরপর স্বামী যদি তার সঙ্গে সহবাস করে, তবু ওই স্বামীর উপরে ব্যভিচারের শাস্তি আরোপ করা যাবে না, তবে তাকে মোহরানা অবশ্যই পরিশোধ করতে হবে । আলেমগণ এ ব্যাপারে একমত । হজরত আলী এমতো একটি ঘটনায় এরকমই সিদ্ধান্ত দান করেছিলেন এবং রমনীটিকে ইদ্দতও পালন করতে বলেছিলেন । এমতোক্ষেত্রে স্বামীর উপরে ব্যভিচারের শাস্তি আরোপ না করার কারণ এই যে, স্বামী রমণীর সঙ্গিনীদের কথায় নির্ভর করেছিলো । কেননা বাস্তব সাক্ষ্যপ্রমাণ অস্বীকার না করাই স্বাভাবিক । তবে কেউ যদি তার শয্যায় কোনো অপরিচিতাকে পেয়ে তার সঙ্গে সঙ্গম করে, তবে ইমাম আবু হানিফার মতে তার উপরে শাস্তি প্রয়োগ করা যাবে। কিন্তু ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদের মতে যাবে না। ইমাম আবু হানিফা বলেন, প্রথমবার একত্রবাসের পর স্ত্রী আর অপরিচিতা থাকে না । সুতরাং এমতোক্ষেত্রে অপরিচিতা কাউকে স্ত্রী বলে ভুল হওয়া স্বাভাবিক নয়, অন্ধ পুরুষের ক্ষেত্রেও নয়। কারণ সে ওই অপরিচিতাকে জিজ্ঞেস করতে সক্ষম, অথবা অন্য কোনো উপায়েও তার পরিচয় জেনে নিতে সক্ষম । তবে অন্ধ পুরুষ যদি তার স্ত্রীকে ডাকে, আর সেই ডাকে অন্য কোনো মহিলা সাড়া দিয়ে কাছে আসে এবং বলে আমি তোমার স্ত্রী, এমতাবস্থায় যদি ওই লোক ওই মহিলার সঙ্গে সঙ্গম করে, তবে তাকে ব্যভিচারী বলে সাব্যস্ত করা যাবে না। কারণ একজনের কণ্ঠস্বরের সঙ্গে অন্যজনের কণ্ঠস্বরের মিল থাকা সম্ভব । আর কণ্ঠস্বরের ধোকায় পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়, যদি ইতোপূর্বে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা হয়ে থাকে অল্পক্ষণের জন্য৷ মাসআলাঃ ইমাম আবু হানিফা, ইমাম জোফার ও ইমাম সুফিয়ান সওরী বলেন, বিবাহ নিষিদ্ধ এরকম কোনো নারীকে যদি কেউ বিবাহ করার পর সন্তোগ করে, তবে তার উপরে ব্যভিচারের শাস্তি কার্যকর করা যাবে না বটে, কিন্তু কার্যকর করতে হবে তদপেক্ষা অধিক কঠিন শাস্তি । আমি বলি, তাকে হত্যা করাই সঙ্গত। আর এরকম করলে তা হয়ে যাবে হাদিসের পূর্ণ অনুকূল। ইমাম শাফেয়ী, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম আহমদ ও ইমাম মালেক বলেন, বিবাহ হারাম, একথা জানা সত্তেও যদি কেউ বিবাহনিষিদ্ধ নারীকে বিবাহ করে, তবে তার উপরে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে হবে, কারণ তার আমল এঁকমত্যবিরোধী, অর্থাৎ তার আমলের অবৈধতা সম্পর্কে বিন্দু পরিমাণ সন্দেহেরও অবকাশ নেই। ইমাম আবু হানিফা বলেন, প্রত্যেক নারীই বিবাহের পাত্রী ৷ তবে কিছু কিছু ক্ষেত্রে তারা পাত্রী হিসেবে যোগ্য নয়। তাই এমতোক্ষেত্রে বিবাহ হয়ে গেলেও তা গণ্য হবে বাতিল বলে! আর এমতো পরিস্থিতি সন্দেহের উর্ধে নয়। কারণ এতে রয়েছে বৈধ বিবাহের মতো একপ্রকার সাদৃশ্য, যদিও তা বৈধ নয়। তাই এমতো ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।