“ইয়াকৃতা' অর্থ গলা টিপে ধরুক, সম্পর্ক ছিন্ন করুক । “কৃতায়া' অর্থ সে তার গলা চেপে ধরেছে । আর 'মুখান্নাক' অর্থ ওই লোক যে তার নিজের শ্বাস-প্রশ্বাস গমনাগমনের পথসংযোগ কর্তন করে । মর্মার্থ__ ক্ষোভে দুঃখে দাতে দাত ঘষে। শেষে আত্মাহুতি দেয় হিংসার আগুনে । তাই হিংসুক ব্যক্তিকে বলা হয়__ সহ্য করতে পারো করো, না হয় মরো। এখানকার বক্তব্যভঙ্গি এরকমই । তাই এই আয়াত হচ্ছে আমরে তা'জীয্ (অজেয় আদেশ)। ইবনে জায়েদ বলেছেন, এখানে “আকাশ' বলে বুঝানো হয়েছে পৃথিবীর নিকটতম আকাশকে । এভাবে বলা হয়েছে__ যারা রসুল স. এর প্রতি প্রত্যাদেশিত সাহায্যপ্রবাহের অবসান চায় তারা যেনো কোনো রশির সাহায্যে নিকটবর্তী আকাশে উঠে যায় এবং বিচ্ছিন্ন করে দেয় প্রত্যাদেশপ্রবাহ। বাগবী লিখেছেন, কোনো কোনো বর্ণনায় এসেছে, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে গাতৃফান ও আসাদ গোত্রদ্বয় সম্পর্কে। গোত্র দু'টো ইহুদীদের সঙ্গে পারস্পরিক সাহায্যের অঙ্গীকারে জঙ্গীকারাবদ্ধ ছিলো। রসুল স. তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানালেন। তারা বললো, আপনার আহ্বানে সাড়া দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা মনে করি আল্লাহ্ আপনাকে সাহায্য করবেন না। আবার এরকম করলে ইহুদীদের সঙ্গে কৃত প্রতিশ্রুতিভঙ্গের দায় পড়বে আমাদেরই উপর । তারা আমাদেরকে পরিত্যাগ করবে। তখন আমাদের দাড়াবার কোনো জায়গা থাকবে না। তাদের এমতো অপকথনের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । মুজাহিদ বলেছেন, 'নসর' অর্থ রিজিক বা জীবনোপকরণ। যেমন আরববাসীরা বলে-___ “মান নাসারনী নাসারাহুল্পহ্' (যে আমাকে দিবে, তাকে দিবেন আল্লাহ্) । হজরত আবু উবায়দা বলেছেন, “আরদ্ধি মানসুরা' অর্থ সাহায্যপ্রাপ্ত ভূমি । অর্থাৎ বৃষ্টিসিক্ত জমিন। এই দৃষ্টিকোণ থেকে এখানকার 'ইয়ানসুরাহু' কর্মপদীয় সর্বনামটি “মান'এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে এবং মর্মার্থ দীড়িয়েছে__ যারা আল্লাহ্ সম্পর্কে মন্দ ধারণা করে এবং বলে, মুসলমান হলে আল্লাহ্ তাদেরকে জীবনোপকরণ প্রদান করবেন না, তারা যেনো তাদের গৃহের ছাদে রশি বেঁধে সেই রশির ফাসে নিজেদেরকে ঝুলিয়ে আত্মহত্যা করে। অথবা কথাটির মর্মার্থ হবে এরকম___ তারা যেনো একটি ঝুলস্ত রশির সাহায্যে পৃথিবীর নিকটতম আকাশে উঠে যায় এবং সেখান থেকে নিয়ে আসে তাদের রিজিক । এখানকার “ফাল ইয়ানজুর' অর্থ গলা টিপে ধরা, পথ অতিক্রম অথবা রশি ঝুলানোর ইচ্ছা পোষণের পর গভীরভাবে পরিস্থিতি অনুধাবন করা। “অতঃপর দেখুক তার প্রচেষ্টা তার আক্রোশের হেতু দূর করে কিনা" কথাটি এখানে নেতিবাচক অর্থ প্রকাশক । তাই এর প্রকৃত অর্থ হবে___ হিংসুকদের হিংসা ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।