মাসআলাঃ উল্লেখ্য যে, সন্দেহ দু'ধরনের _ সাদৃশ্য সন্দেহঃ এমতোক্ষেত্রে কেবল সন্দেহগরস্ত ব্যক্তিই সন্দেহে নিপতিত থাকে, অন্যরা থাকে সন্দেহমুক্ত। এরকম সন্দেহ উপস্থিত হতে পারে তখন, যখন বৈধতার প্রকৃত দলিল থাকে অনুপস্থিত কিন্তু ব্যভিচারের অপরাধে অপরাধী এমন কোনোকিছুকে দলিল মনে করে যা বাস্তবে দলিল নয়। যেমন কেউ অনবধানতাবশতঃ সহবাস করে বসলো মাতা পিতা অথবা স্ত্রীর বাদীর সঙ্গে । এমতাবস্থায় মাতা-পিতা অথবা স্ত্রীর সাক্ষ্য শরিয়তে গ্রাহ্য নয় । আবার_- কেউ সঙ্গম করে ফেললো তার তিনতালাক দেয়া স্ত্রীর সঙ্গে ওই স্ত্রীর ইদ্দতাবস্থায়, যখন সে যথারীতি স্ত্রীকে দিয়ে চলেছে খোরপোশ। এমতাবস্থায় ওই মহিলা তার স্ত্রী যেমন নয়, তেমনি অন্যের স্ত্রীও নয়। কারণ ইদ্দত পালনকালে বিবাহ নিষিদ্ধ। এমতাবস্থায় অজ্ঞতা অথবা অনবধানতাবশতঃ কেউ সহবাস করে ফেললে তার উপরে ব্যভিচারের শাস্তি আরোপ করা যাবে না। তবে সঙ্ঞানে এবং ইচ্ছাকৃতভাবে যদি সে এরকম করে, তবে তার উপর কার্যকর করতে হবে ব্যভিচারের শাস্তি । অধিকার বিষয়ক সন্দেহঃ এরকম সন্দেহ হতে পারে ওই সকল ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে অপ্রত্যক্ষ অথবা অস্পষ্ট হলেও বৈধতার দলিল উপস্থিত থাকে। যেমন পুত্রের ক্রীতদাসীর সঙ্গে সঙ্গম । এরকম সঙ্গম ব্যভিচারের পর্যায়ভূত কিনা সে সম্পর্কে সন্দেহ রয়েছে। কেননা এক হাদিসে এসেছে রসুল স. এর মহান সাহচর্ষে উপস্থিত হয়ে এক লোক বললো, হে আল্লাহ্র রসুল। আমার সম্ভান সন্ততি ও সম্পদ আমার পিতা আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। তিনি স. বললেন, তুমি ও তোমার সম্পদ (সবকিছু) তোমার পিতার । ইবনে কাত্তান ও মানজারী বলেন, হাদিসটি যথাসূত্রসম্থলিত। হাদিসটি তিবরানী তার “আল আসগরে' এবং বায়হাকী তার 'দালায়েলে' উল্লেখ করেছেন। এই হাদিস দৃষ্টে অনুমিত হয়, পুত্রের ক্রীতদাসী সম্ভোগ করার অধিকার পিতার রয়েছে৷ দলিলটি ক্রটিপূর্ণ হলেও দলিল। আবার তালাকে কেনায়া প্রাপ্তা মহিলাকে তালাকদাতা যদি তার ইদ্দত পালনকালে পুনঃবিবাহ ব্যতীত সম্ভোগ করে, তবুও তার উপরে ব্যভিচারের শাস্তি আরোপ করা যাবে না। কেননা সাহাবীগণ এমতোক্ষেত্রে শাস্তি আরোপ করার ব্যাপারে একমত নন। তাই কেউ কেউ মনে করেন, তালাকে কেনায়া প্রদান করার পরেও তালাক প্রদাতা তালাক প্রাপ্তাকে স্ত্রী হিসেবে ফিরিয়ে নিতে পারেন । সাক্ষীবিবর্জিত বিবাহের ব্যাপারটিও সন্দেহজনক । এরকম বিবাহ শরিয়তানুগ নয়। তাই বলতে হয়, এরকম অধিকার বিষয়ক সন্দেহের ক্ষেত্রে ব্যভিচারের শাস্তি রহিত হয়ে যায়। অনুরূপ যদি কোনো রমণী প্রথমবার বিদায় নেয়ার পর পুনরায় কতিপয় সঙ্গিনীর সঙ্গে ফিরে আসে এবং সঙ্গিনীরা যদি বলে, ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।