জীবনসংহারক শাস্তি । ইবনে আবী শায়বা ও হজরত উকবা ইবনে আমের এবং হজরত মুয়াজ থেকেও হাদিসটি বর্ণিত হয়েছে পরিণত সূত্রে। হজরত ওমর থেকেও হাদিসটি বর্ণিত হয়েছে কর্তিত ও পরিণত সূত্রে। ইবনে হাজাম তার কিতাবুল ইসালে যথাসূত্রে হজরত ওমর পর্যস্ত হাদিসটিকে উপস্থাপন করেছেন পরিণত শ্রেণীভূতরূপে । ইব্রাহিম নাখয়ীর পদ্ধতিতে ইবনে আবী শায়বা বর্ণনা করেছেন, হজরত ওমর বলেছেন, সন্দেহের ক্ষেত্রে শাস্তি রহিত করা আমার নিকট শাস্তি কার্যকর করা অপেক্ষা উত্তম। জাহেরিয়া সম্প্রদায় বলে, প্রমাণিত অপরাধের শাস্তি সন্দেহের কারণে স্থগিত করা যায় না। কারণ শাস্তি রহিতকরণ প্রসঙ্গে রসুল স. থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রমাণ এসেছে কেবল কতিপয় সাহাবীর বক্তব্য থেকে, তাও এসেছে আবার কয়েকটি অসঙ্গত সূত্রপরম্পরায়। অবশিষ্ট থাকে কেবল হজরত ইবনে মাসউদের পরিণত শ্রেণীভূত হাদিসটি । প্রকৃতপক্ষে বর্ণনাটি অপরিণত শ্রেণীর । ইবনে আবী শায়বা ছাড়াও হজরত মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবদুর রাজ্জাক। কিন্তু তার সূত্রপ্রবাহ সংলিপ্ত ইসহাক ইবনে আৰী ফরওয়া বর্ণনাকারী হিসেবে ক্রুটিপূর্ণ। এই উম্মতের সকলেই গ্রহণ করেছেন। রসুল স. এবং সাহাবীগণের এ সম্পর্কিত বক্তব্যে বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে একটি অখণ্ডনীয় বিধানে । রসুল স. হজরত মায়ে'জকে শাস্তিপ্রদানের পূর্বে বার বার বলেছিলেন, সম্ভবতঃ তুমি চুম্বন করেছো, স্পর্শ করেছো, অথবা জড়িয়ে ধরেছো। তিনি স. চেয়েছিলেন, তার কথার হা সূচক উক্তি পেলেই তাকে ছেড়ে দেবেন। চুরির অপরাধে আনীত এক অপরাধী সম্পর্কেও তিনি স. মন্তব্য করেছিলেন, সম্ভবত সে চুরি যাকে বলে তা করেনি। গামেদীয়া গোত্রীয় মহিলা সম্পর্কেও তিনি স. এরকম অব্যাহতি প্রদানের মনোভাব প্রকাশ করেছিলেন। হজরত আলীও ব্যভিচারের স্বীকৃতিপ্রদানকারিণী এক ক্রীতদাসীকে বার বার করে বলে যাচ্ছিলেন, সম্ভবতঃ ব্যাপারটা সেরকম কিছু নয়। ভেবে দেখো, মনে হয় তুমি শুয়েছিলে, হঠাৎ ওই লোকটি তোমার উপরে পড়ে গিয়েছিলো, না হয় লোকটা তোমার উপরে বলপ্রয়োগ করেছিলো । আর না হয় তোমার মালিক তার সঙ্গে তোমাকে বিবাহবন্ধনে আবদ্ধ করিয়েছিলো, সে কথা হয়তো তোমার মনে নেই, না হয় সে কথা তুমি চেপে যাচ্ছো। খুঁজলে সাহাবীগণের এধরনের বিবরণ অনেক পাওয়া যাবে । মোট কথা রসুল স. এবং সাহাবীগণের এধরনের বক্তব্যের মাধ্যমে সুপ্রমাণিত যে, শাস্তি রহিতকরণের সকল প্রকার সম্ভাব্য চেষ্টা শরিয়তসমর্থিত। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।