পরিচ্ছেদঃ শরিয়তপ্রদত্ত অধিকার ছাড়া, অর্থাৎ আপন স্ত্রী ও ত্রীতদাসী ছাড়া অন্য কোনো নারীর সংগুপ্ত অঙ্গ দ্বারা সঙ্গমসুখ চরিতার্থ করার নাম যেনা বা ব্যভিচার । পশ্চাদ্বারে সঙ্গম করলে তাকে ব্যভিচার বলা যায় না-__ নারী বা পুরুষ যে কোনো কারো হোক না কেনো। এমতো কর্মকে বলা হয় সমকামিতা । আমি সুরা নিসার যথাস্থানে এসম্পর্কে বিশদ আলোচনা করেছি। মাসআলাঃ কেউ যদি তার স্ত্রীর সঙ্গে খতুগ্রস্তা অবস্থায়, রোজা পালনরতা অবস্থায়, হজ বা ওমরার ইহ্রাম বাঁধা অবস্থায়, অথবা তার যৌথ মালিকানাভূত ত্রীতদাসীর সঙ্গে, মুশরিক ক্রীতদাসীর সঙ্গে, কিংবা দুধপানের সম্পর্কে যার সঙ্গে বিবাহ হারাম এমন মহিলার সঙ্গে সঙ্গম করে ফেলে, তবে তাকে ব্যভিচার বলা যাবে না। তাই এমতোক্ষেত্রে ব্যভিচারের শাস্তিও আরোপ করা যাবে না। তবে এরকম যে করবে সে অবশ্যই গোনাহর কাজই করবে। ইমাম চতুষ্টয় এবং জাহিরিয়া সম্প্রদায়ের আলেমগণ ব্যতীত অন্যান্য বিদ্বজ্জন এ ব্যাপারে একমত যে, এমতো কর্ম সম্পাদনকারীরা পাপী হলেও শাস্তিযোগ্য নয় । কারণ রসুল স. নির্দেশ করেছেন, সন্দেহ সৃষ্টি হলে শাস্তি রহিত করে দাও । মুকসিমের মাধ্যমে হজরত ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে মসনদে আবী হানিফায়। জুহুরীর পদ্ধতিতে ওরওয়ার মাধ্যমে তিরমিজি, হাকেম ও বায়হাকী হজরত আয়েশা থেকে বর্ণনা করেছেন, যদি কোনো উপায় পাও, তবে মুসলমানদের উপর শাস্তিকে রহিত কোরো । কেননা বিচারকের ভুল রায় অপেক্ষা ক্ষমাপ্রদর্শন উত্তম । এই বর্ণনার সূত্রপরম্পরাভূত ইয়াযিদ ইবনে যিয়াদ দামেশকি বর্ণনাকারী হিসেবে দুর্বল। বোখারী ও নাসাঈ তাকে চিহিন্ত করেছেন অগ্রাহ্য ও পরিত্যাজ্য বলে । ওয়াকী বর্ণনাটিকে উপস্থাপন করেছেন পরিণত সূত্রে। এটাই সমধিক শুদ্ধ। তিরমিজিও এই অভিমতের প্রবক্তা । তিনি আরো বলেছেন, কতিপয় সাহাবীও এরকম বলেন। বায়হাকী বলেছেন, ওয়াকী*র বর্ণনা নির্ভরযোগ্যতার নিকটবর্তী ৷ রাশেদীনও আকিলের মাধ্যমে জুহুরী সূত্রে এরকম বর্ণনা করেছেন । তবে রাশেদীন বর্ণনাকারীরূপে শক্তিমান নন। হজরত আলী থেকে সুপরিণত সূত্রে এসেছে, সন্দেহের স্থলে শাস্তিকে রহিত কোরো । শরাস্তিকে রহিত করা বিচারকের জন্য বৈধ নয়। তবে সন্দিপ্ধাবস্থায় শাস্তি রহিত করা যায়। বোখারী মন্তব্য করেছেন এই বর্ণনার সৃত্রপ্রবাহভূত মুখতার ইবনে নাফে"র হাদিস পরিত্যাজ্য । এ প্রসঙ্গে বিশুদ্ধতম বিবরণ এসেছে সুফিয়ান সওরীর সুত্রপরম্পরায়, এভাকে__ হজরত ইবনে মাসউদ বলেন, সন্দেহজনিত পরিস্থিতিতে শাস্তিকে স্থগিত রেখো এবং যতদূর সম্ভব মুসলমানদের উপর থেকে সরিয়ে দিয়ো ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।