Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

পেরেছি, মোহাম্মদ ইবনে ইয়াহইয়া আওজায়ীও এরকম অভিমত পোষণ করেন। বর্ণিত অভিমতটি আবার ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহর উক্তিরূপে বায়হাকী বর্ণনা করেছেন জুহুরী-ওমর সূত্রে এবং আবদুর রাজ্জাকের পদ্ধতিতেও । মাসআলাঃ পুরুষ ও রমনীর একজন বিবাহিত ও অন্যজন যদি অবিবাহিত হয় তবে বিবাহিতকে করতে হবে সঙ্গেসার এবং অবিবাহিতকে কশাঘাত । আলেমগণ এব্যাপারে একমত। হজরত জায়েদ বিন খালেদ ও হজরত আবু হোরায়রার হাদিসে ইতো পূর্বে বর্ণিত হয়েছে যে___ রসুল স. শ্রমিককে করেছিলেন বেত্রাঘাত আর তার প্রভুপত্বীকে করেছিলেন প্রস্তরাঘাত। মাসআলাঃ দুজনের মধ্যে যদি একজন পাগল ও একজন সুস্থমস্তিক্ক হয়, তবে শরিয়তের শাস্তি প্রবর্তিত হবে তার উপর, যে পাগল নয়__ এরকম বলেছেন ইমাম মালেক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ । কিন্তু ইমাম আবু হানিফা বলেন, নারী পাগলিনী আর পুরুষ জ্ঞানবান যদি হয়, তবে শরিয়তের শাস্তি প্রয়োগ করতে হবে পুরুষের উপর, কিন্ত যদি পুরুষ পাগল ও নারী জ্ঞানসম্পন্না হয় তবে ওই নারীর উপরে শাস্তি আরোপ করা যাবে না। কেননা ব্যভিচারের কর্তা হচ্ছে পুরুষ, নারী হচ্ছে ব্যভিচারের প্রেক্ষাপট বা পাত্র । নারীকে ব্যভিচারিণী বলা হয় রূপকার্থে, প্রত্যক্ষার্থে নয়। আর নারীকে ব্যভিচারের শাস্তি দেয়া হয় এ কারণে যে, সে ব্যভিচারের অনুমতিপ্রদাত্রী। অন্যান্য ইমাম বলেন, এমতোক্ষেত্রে নারীকে অব্যাহতি দিলে শাস্তি তো প্রয়োগ করতে হয় পুরুষের উপর । কিন্তু পাগলের উপরে শাস্তি কার্যকর হয় না। অথচ ব্যভিচার সুপ্রমাণিত। সুতরাং এ ক্ষেত্রে নারী যেহেতু জ্ঞানসম্পন্না এবং যেহেতু সে ব্যভিচারের অনুমতি দিয়েছে, তাই শাস্তি দিতে হবে তাকেই। অন্যান্য ইমাম বলেছেন, রমণী যদি হয় শরিয়তসম্মত অজুহাতধারিনী, শাস্তি যদি তাকে না দেয়া হয় আর পুরুষটি যদি হয় অজুহাতশূন্য সেক্ষেত্রে এঁকমত্যানুসারে সে শরিয়তের বিধান থেকে রেহাই পেতে পারে না। আর যদি পুরুষটি হয় অজুহাতধারী আর মহিলাটি হয় সুস্থমস্তিস্ক তবে অজুহাতধারী পুরুষের অজুহাতে শরিয়তের বিধান মহিলাটির উপর রহিত হবেনা । বরং তা কার্যকরী করতে হবে। আর আমরা এটা মানতে পারি না যে, মহিলাকে বলা হয় রূপকার্থে যেনাকারিণী। আবার যদি একথা মেনেও নেয়া যায়, তবু বলতে হয় পুরুষ লোকটিকে ব্যভিচারের অনুমতি দেয়ার কারণে মহিলার উপর শরিয়তের দণ্ড কার্কর করা হয়েছে। এমতোক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক অথবা বিকৃতমন্তিস্কধারীর যেনা করাকে ব্যভিচার বলা যাবে না, একথা অনুমোদনের অযোগ্য । কারণ, অভিধান ও শরিয়ত এটাকে ব্যভিচার বলেছে, যদিও শরিয়ত এদের উপর কার্যকর নয় বলেই দণ্ডবিধান ও অকার্যকর । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।