Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

যদি কোনো প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্পন্ু মুসলমান আপন বাদীর সঙ্গে সহবাস করে, তারপর তাকে স্বাধীন করে দেয়, স্বাধীন করে দেয়ার পর যদি তার সঙ্গে সহবাস না করে, এমতাবস্থায় যদি ওই বাঁদী ব্যভিচার করে, তবুও সে সঙ্গেসারের উপযুক্ত হবেনা। হানাফীগণ তাদের অভিমতের সমর্থনে দারাকৃতনী ও ইবনে আদী কর্তৃক বর্ণিত হাদিস উপস্থাপন করেন, যা আবু বকর ইবনে আবদুল্লাহ্‌ ইবনে আবী মরিয়ম আলী ইবনে তালহার সুত্রে বর্ণিত হয়েছে হজরত কা'ব ইবনে মালেকের উক্তিরূপে এভাবে__ হজরত কা'ব বলেন, আমি একবার ইহুদী অথবা খৃষ্টান মহিলাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করলাম । রসুল স. আমাকে নিষেধ করলেন । বললেন, সে তোমাকে “মুহসিন' (পবিত্র) বানাবে না। দারাকুতনী বলেন, আবু বকর ইবনে আবদুল্লাহ্‌ বর্ণনাকারী হিসেবে অত্যন্ত দুর্বল । আর আলী ইবনে আবী ভালহা হজরত কাব ইবনে মালেকের সাক্ষাত পাননি। ইবনে হুম্মাম বলেন, বাক্য়া ইবনে ওলীদ__- উতবা ইবনে তামীম__আলী ইবনে আবী তালহা-_হজরত কা'ব ইবনে মালেক; এই সূত্রেও হাদিসটি বর্ণিত হয়েছে। কিন্ত এই সূত্রটিও কর্তিত। আমি বলি, বাক্য়া ইবনে ওলীদ বর্ণনাকারী হিসেবে দুর্বল ও বর্ণনাকারীকে গোপনকারী। ইবনে হুম্মাম বলেন, আমাদের কাছে কখনো কখনো কর্তিত সৃত্রও অপরিণত রূপে গ্রহণীয়। আর এরকম অপরিণত শ্রেণীর বর্ণনাও আমাদের কাছে দলিল, তবে শর্ত হলো সৃত্রপরম্পরাভূত সকল বর্ণনাকারীকে হতে হবে ন্যায়পরায়ণ (আদেল)। আমি আরো বলি, একজন ইহুদী ব্যভিচারী ও একজন ইন্ুদী ব্যভিচরিণীকে রসুল স. সঙ্গেসার করার নির্দেশ দিয়েছিলেন। হাদিসটি উল্লেখিত হয়েছে বোখারী ও মুসলিমে । বর্ণিত হাদিসটি কিন্তু তত্রুল্য শক্তিশালী নয়। তাই এর উপরে আমল করা নাজায়েয । ইমাম আহমদ যেহেতু বিবাহিত ব্যভিচারী ব্যভিচারিণীর মুসলমান হওয়াকে অত্যাবশ্যক শর্ত বলে গণ্য করেন না, তাই তিনি আপন অভিমতের সমর্থনে বর্ণিত হাদিসটিকে উপস্থাপন করতে পারেন না। ইউনুস থেকে আবু ওয়াহাবের পদ্ধতিতে বায়হাকী বর্ণনা করেছেন, জুহুরী বলেন, আমি নিজে শুনেছি, আবদুল মালেক একবার ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ্‌ ইবনে উতবাকে জিজ্ঞেস করলেন, ক্রীতদাসীর সঙ্গে সহবাস করলেও কি একজন স্বাধীন মানুষ বিবাহিত বলে গণ্য হবে? ওবায়দুল্লাহ বললেন, হ্যা । আবদুল মালেক বললেন, আপনি এই অভিমত কোন সুত্র থেকে পেয়েছেন? ওবায়দুল্লাহ্‌ বললেন, জনৈক সাহাবী থেকে । বায়হাকী আরো বর্ণনা করেছেন, আমি একথাও জানতে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।