Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, ইমাম আবু হানিফার অভিমত হচ্ছে, অতীতের শরিয়তের বিধান এই উম্মতের জন্যও অবশ্যপালনীয়, যতক্ষণ তা আমাদের শরিয়ত দ্বারা মানসুখ (রহিত) না হয়। আর ওই বিধান তো পালন করা আরো অধিক অবশ্যপালনীয় হবে, যার উপরে আমল করেছেন রসুল স. স্বয়ং। তার এমতো আমল একথাই প্রমাণ করে যে, ওই বিধান আমাদের শরিয়তেও কার্যকর । মনসুখ যদি হতো তবে রসুল স. নিশ্চয় তার উপরে আমল করতেন না এবং আল্লাহ্র শেষ অবতীর্ণ বিধানের বিরুদ্ধে রায় দিতেন না। ইমাম আবু হানিফার এমতো অভিমতের ফলে আমাদেরকে এ বিষয়টিও খতিয়ে দেখতে হবে যে, এমন কোনো আয়াত অথবা হাদিস কি আছে, যা সঙ্গেসারের বিধানকে মনসুখ করে ? না, এরকম কোনো কিছুই আমরা পাইনি। আর যানি-যানিয়াহ (ব্যভিচারিণী-ব্যভিচারী), শায়েখ- শায়েখাহ্‌ (বৃদ্ধ-বৃদ্ধা), ছাইব-বিকর (বিবাহিত-বিবাহিতা) __এ সকল শব্দও তো সাধারণ অর্থবোধক । মুসলমান-অমুসলমান সকলেই এর অন্তর্তৃক্ত। তাই আমি বলতে চাই “মান আশরাকা বিল্লাহি ফালাইসাবি মুহসিন" এই হাদিস দ্বারা সঙ্গেসারের জন্য মুসলমান হওয়ার শর্ত প্রমাণিত হয় না। আর আলোচ্য আয়াতে “ইহসান' না হওয়ার উদ্দেশ্য পবিত্র না হওয়া । অর্থাৎ মুশরিকেরা পবিত্র নয়, তাই তাদের উপর ব্যভিচারের অপবাদ দিলে অপবাদকারী শাস্তিযোগ্য বলে বিবেচিত হবেনা। মাসআলাঃ ইমাম আবু হানিফা সঙ্গেসারের জন্য “মুহসিন' (বিবাহিত) হওয়ার ব্যাপারে এই শর্ত আরোপ করেছেন যে, স্বামী-স্ত্রীকে বসবাস করতে হবে বিশুদ্ধ বিবাহসহ, আর তাদেরকে হতে হবে জ্ঞানসম্পন্ন মুসলমান, প্রাপ্তবয়স্ক ও স্বাধীন। ইমাম আহমদ মুসলমান হওয়ার শর্তটি ছাড়া অন্য সকল শর্তে ইমাম আবু হানিফার সঙ্গে একমত। এমনকি কোনো জ্ঞানসম্পন্ন স্বাধীন মুসলমান কোনো ক্রীতদাসী, অপ্রাপ্তবয়স্কা বালিকা, উন্মাদিনী, অথবা আহলে কিতাব নারীর সঙ্গে যদি সঙ্গম করে, তবুও সে বিবাহিত ব্যতিচারী বলে গণ্য হবে না এবং সঙ্গেসারের উপযুক্তও হবে না। এভাবে যদি কোনো স্বাধীনা নারী, কোনো গোলাম, অপ্রাপ্তবয়স্ক বালক, অথবা পাগলকে বিবাহ করে এবং সহবাসও করে, তথাপিও সে বিবাহিতা ব্যভিচারিণী বলে গণ্য হবে না এবং তার উপরে সঙ্গেসারও কার্যকর করা যাবে না। যদি কোনো মুসলমান কোনো জিম্মি রমণীকে বিবাহ করে, সহবাসও করে, তারপর ওই রমণী যদি মুসলমান হয়ে যায় এবং মুসলমান হওয়ার পর তার স্থামী যদি তার সঙ্গে সহবাস না করে থাকে, তবে ওই নারী যদি অন্য কারো সঙ্গে সহবাস করে, তবুও সে বিবাহিতা ব্যভিচারিণীরূপে গণ্য হবে না এবং তার উপরে সঙ্গেসারও প্রয়োগ করা যাবে না। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।