Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূত্রপ্রবাহ যথাযথ হয়, তবে এরূপ হাদিসকে সুপরিণত বলা যাবে। কেননা বর্ণনাকারী যদি বিজ্ঞ ও বিচক্ষণ হন, তবে তার অভিমতের ভিত্তি হবে নিশ্চয় কোনো বাস্তব অবস্থার প্রেক্ষিতে ৷ আমি বলি, ইসহাক যদি হাদিসটির সুপরিণত হওয়ার দাবি পরিত্যাগ করেই থাকেন, তবে আর তাকে সুপরিণত বলার প্রয়োজনই বা কী। আর হাদিসটিকে সুপরিণত বলে স্বীকার করা হলেও 'লাইসা বি মুহসিনিন' কথাটির মাধ্যমে সঙ্গেসারের জন্য বিবাহিত হওয়ার শর্তটি আর থাকে না। কোরআন মজীদে বিবিধ অর্থে “ইহসান' শব্দটি প্রয়োগ করা হয়েছে । আর হাদিসে“মুহসিন' অর্থ 'পবিভ্র' হওয়াও সম্ভব । যদি তাই হয় তবে বলা যেতে পারে মুশরিকেরা সঙ্গেসারের উপযুক্ত নয়। কারণ মুশরিকেরা অপবিত্র । সুতরাং মুশরিকদের প্রতি ব্যভিচারের অপবাদ প্রদানকারী অপবাদের শাস্তির যোগ্য নয়। কেননা চরিত্রবতী ও পবিত্র নারীকে অপবাদ দিলে অপবাদের শাস্তি পেতে হয়, কিন্তু সে যদি চরিত্রবতী ও পবিত্র না হয়, তবে তার প্রতি ব্যভিচারের অপবাদ আরোপকারী শাস্তিযোগ্য হবে না। তাই এই হাদিস দ্বারা সঙ্গেসারের জন্য মুসলমান হওয়াকে অত্যাবশ্যক প্রমাণ করা যাবে না। আর একটি বিষয়ও প্রণিধাননীয় যে, বিবাহিত" “বিবাহিতা' শব্দ দু'টো সাধারণ অর্থবোধক । মুসলমান- অমুসলমান সকলেই এর অন্তর্ভুত। হজরত ইবনে ওমর থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, কতিপয় ইহুদী একবার রসুল স. সকাশে উপস্থিত হয়ে বললো, আমাদের এক নারী ও একজন পুরুষ ব্যভিচার করেছে। এ ব্যাপারে আপনার সিদ্ধান্ত কী? রসুল স. বললেন, রজম সম্পর্কে তোমরা তওরাতে কী পেয়েছো? তারা বললো, আমরা ব্যভিচারী - ব্যভিচারিণীকে তা'জির করে থাকি (মুখে কালি মাখিয়ে বাজারে ঘুরিয়ে আনি, বিশেষভাবে তাকে চিহিত করি) এবং কশাঘাত করি। হজরত আবদুল্লাহ্‌ ইবনে সালাম বললেন, তোমরা ঠিক বলোনি। তওরাত নিয়ে এসো। আমি দেখিয়ে দিচ্ছি, তওরাতে স্পষ্টাক্ষরে রজমের বিধান লেখা আছে। তওরাত আনা হলো। হজরত আবদুল্লাহ্‌ ইবনে সালাম পাঠ করতে শুরু করলেন। রজমের আয়াত বের করা হলে একজন ইহুদী তা তার হাত দিয়ে ঢেকে ফেললো । হজরত আবদুল্লাহ্‌ ইবনে সালাম বললেন, হাত সরাও। সে হাত সরিয়ে নিলো । স্পষ্ট প্রতিভাত হতে লাগলো রজমের আয়াত। অন্য ইহুদীরা বললো, হে মুসলমানদের নবী! আবদুল্লাহ্‌ ঠিকই বলেছে। রসুল স. তখন সঙ্গেসার কার্যকর করার নির্দেশ দিলেন । যথারীতি তার নির্দেশ প্রতিপালিতও হলো। এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে, সঙ্গেসারের ক্ষেত্রে মুসলমান-অমুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আর এটাই হচ্ছে ইমাম শাফেয়ী, ইমাম আহমদের অভিমত । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।