“আলমুহসানাতু" অর্থ বিবাহিত নারী এবং "ফা ইজ্া উহসিন্না ফাইন আতায়না বিফাহিশাতিন ফা আ'লাইহিন্না নিসফু মা আ'লাল মুহসানাতি মিনাল আজাব'___ এখানে “উহসিন্না' অর্থ বিবাহ করে নেয় আর “মুহসানাত' উদ্দেশ্য স্বাধীন নারী । ৩. পবিত্র, সতীসাধ্বী, যেমন ওয়াল মুহসানাতু মিনাল মু*মিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাজীনা উতুল কিতাবা'__ এখানে বুঝানো হয়েছে সতীসাধবী মুসলিম ও আহলে কিতাব রমণীদেরকে। উল্লেখ্য, ব্যভিচারী ও ব্যভিচারিণীকে সঙ্গেসার করার ক্ষেত্রে 'ইহসান' এর অর্থ বিবাহিত হওয়া অথবা বিশুদ্ধ বিবাহে আবদ্ধ হওয়া । কেননা বিবাহের পর রমণীরা তার স্বামীর গৃহে সংরক্ষিত হয়। তাই রসুল স. “মুহসিন' কে বিবাহিত এবং গায়রে মুহসিনকে অবিবাহিতরূপে উপস্থাপন করেছেন। আলেমগণ সঙ্গেসারের শর্তরূপে নির্ধারণ করেছেন স্বাধীন হওয়া, জ্ঞানসম্পন্ন হওয়া ও প্রাপ্ত বয়স্ক হওয়াকে । এর সঙ্গে আরো দুটো শর্তকে তারা আবশ্যকীয় মনে করেছেন। সে দু'টো হচ্ছে__ শরিয়তসম্মত পন্থায় বিবাহ হওয়া এবং বিবাহের পরে বাসরযাপন করা । এই পাঁচটি শর্ত পাওয়া না গেলে সঙ্গেসার সিদ্ধ হবে না। অবশ্য যে কোনো দণ্ড কার্যকর করার জন্য অপরাধীর জ্ঞানবান হওয়া, স্বাধীন হওয়া ও প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত। তাই ক্রীতদাস-ত্রীতদাসীর ব্যভিচারের দণ্ড একশত বেত্রাঘাত নয়, বরং পঞ্চাশ বেত্রাঘাত । তবে বিবাহ সঠিক হওয়া কেবল সঙ্গেসারেরই অত্যাবশ্যক শর্ত । ইমাম আবু হানিফা, ইমাম মালেক ও ইমাম মোহাম্মদের নিকট ব্যভিচারী- ব্যভিচারিণীর মুসলমান হওয়াও একটি অত্যাবশ্যকীয় শর্ত। কিন্তু ইমাম শাফেয়ী, ইমাম আহমদ এবং ইমাম আবু ইউসুফ আবার মুসলমান হওয়াকে অত্যাবশ্যক মনে করেননি । ইমাম আবু হানিফার স্বপক্ষে দলিল এই-___ রসুল স. বলেছেন, যে লোক আল্লাহ্র শরীক করে, সে “মুহসিন' নয়। ইসহাক ইবনে রহওয়াইহ্ তার মসনদে হজরত ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণনা করেছেন দুইভাকে__ সুপরিণতরূপে (মারফু) এবং পরিণত (মাওকুফ) হিসেবে । অর্থাৎ এক স্থানে কথাটি এসেছে রসুল স. এর সরাসরি বক্তব্যরূপে, অন্য স্থানে হজরত ইবনে ওমরের উক্তি হিসেবে । ইবনে জাওজী লিখেছেন ইসহাক ব্যতীত অন্য কেউ এই হাদিসকে সুপরিণতসূত্রে বর্ণনা করেননি । কোনো কোনো বর্ণনাকারী বলেছেন, ইসহাক পরবর্তী সময়ে হাদিসটিকে আর সুপরিণত সূত্রে বর্ণনা করেননি । প্রকৃত কথা হচ্ছে, হাদিসটি পরিণত শ্রেণীর ৷ অর্থাৎ এটা হজরত ইবনে ওমরের উক্তি, রসুল স. এর স্বমুখে উচ্চারিত বাণী নয়। ইবনে হুম্মাম লিখেছেন, যদি এর ॥|॥11.011100119.00
— صفحة ٢٩٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.