Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

উভয়ের মধ্যে কোনো দ্বন্থই থাকে না এবং একটিকে রহিতকারী এবং অপরটিকে রহিত নির্ধারণের প্রয়োজনও আর পড়ে না। বরং এতে করে উভয় শান্তিই ওয়াজিব প্রমাণিত হয়-__ বেত্রাঘাতের ও সঙ্গেসারের, যেমন বলেছেন ইমাম আহমদ । এখন অবশিষ্ট রইলো হজরত আলীর কার্যক্রম সম্পর্কে। তিনি কুফায় এক রমণীকে বেত্রাঘাত করার পর সঙ্গেসারও করেছিলেন। কিন্ত্র হজরত ওমরের আমল এরকম ছিলো না। তিনি বিবাহিত-বিবাহিতাদেরকে কেবল সঙ্গেসারই করতেন, বেত্রাঘাত করতেন না। সুতরাং বুঝা গেলো বিষয়টি ছিলো ইজতেহাদী (চিন্তা গবেষণালন্ধ সিদ্ধান্ত) । তাহাবীর বর্ণনায় এসেছে, হজরত আবু ওয়াকেদ লাইছি আশজায়ী বলেছেন, আমরা একবার খলিফা ওমরের দরবারে উপস্থিত ছিলাম । এমন সময় সেখানে উপস্থিত হলো এক লোক । বললো, হে আমিরুল মুমিনীন! আমার স্ত্রী ব্যভিচার করেছে। সে একথার স্বীকৃতিও দিয়েছে। খলিফা ওমর আমাকে নির্দেশ দিলেন, যাও, কয়েকজনকে সঙ্গে নিয়ে একথার সত্যতা যাচাই করে এসো। আমি কয়েকজনকে নিয়ে লোকটির স্ত্রীর কাছে গেলাম। আমার প্রশ্রের জবাবে তার স্ত্রী বললো, আমার স্বামী ঠিকই বলেছেন । আমি ফিরে এসে খলিফাকে এই সংবাদ জানালাম ৷ তিনি ওই রমণীকে সঙ্গেসারের নির্দেশ দিলেন। এর পূর্বে বেত্রাঘাতের নির্দেশ দেননি। আর এরকম না করার কারণে কেউ আপত্তিও তোলেননি। আমি বলি, হজরত আলী কুফায় যে রমণীকে বেত্রাঘাতের পর সঙ্গেসারের নির্দেশ দিয়েছিলেন, তার সম্পর্কে বলা যেতে পারে যে, তিনি হয়তো প্রথমে অবগত ছিলেন না যে, ওই রমণী বিবাহিত । বেত্রাঘাতের পর তিনি সম্ভবত একথা জানতে পেরেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন তার সঙ্গেসার। আর তার “কিতাবুল্লাহ্‌ অনুসারে আমি বেত্রাঘাত করেছি এবং সঙ্গেসার করেছি রসুল স. এর সুন্নত অনুযায়ী” কথাটির অর্থ এরকমও হতে পারে যে, তিনি হয়তো উপস্থিত সকলকে একথাই জানিয়ে দিতে চেয়েছিলেন, বেত্রাঘাতের শাস্তি কোরআনের এবং সঙ্গেসারের শাস্তি হাদিসের । এরকমই ব্যাখ্যা এসেছে একটি বর্ণনায় । হজরত জাবের সূত্রে তাহাবী বর্ণনা করেছেন, এক লোক ব্যভিচার করেছিলো । রসুল স. এর নির্দেশে প্রথমে তাকে দেয়া হয়েছিলো বেত্রদণ্ড। অতঃপর তিনি স. জানতে পারলেন, লোকটি বিবাহিত । তখন তাকে দিলেন সঙ্গেসারের দণ্ড। কোরআনের বক্তব্যানুসারে প্রকাশ থাকে যে, ইহ্সান শব্দের কয়েকটি অর্থ হতে পারে । এখানে “ইহ্‌সান' অর্থ দয়া। অবশ্য কোরআন মজীদে শব্দটি ব্যবহৃত হয়েছে কয়েকটি অর্থে । যেমন___ ১. স্বাধীন, মুক্ত । ২. বিবাহ, যেমন___ ওয়াল মুহসানাতু মিনান্নিসায়ি ইল্লা মা মালকাত আইমানুকুম"-- এখানে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।