Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

একশত বেত্রাঘাত ও এক বৎসরের দেশাস্তর। আর বিবাহিত-বিবাহিতার প্রত্যেকের জন্য একশত বেত্রাঘাত ও সঙ্গেসার। হজরত আলীর বক্তব্য থেকেও একথা প্রমাণিত হয়। বক্তব্যটি শা'বী সূত্রে বর্ণনা করেছেন হাকেম, আহমদ ও নাসাঈ । বক্তব্যটি এই-__ হজরত আলী কুফায় সুরাহা হামেদানিয়াকে বেত্রাঘাত করার পর সঙ্গেসারও করেন। বেত্রাঘাত করা হয় বৃহস্পতিবারে এবং সঙ্গেসার শুক্রবারে । এভাবে দণ্ড কার্যকর করার পর তিনি বলেন, আমি বেত্রাঘাত করেছি কিতাবুল্লাহ্‌ অনুসারে এবং সঙ্গেসার রসুল স. এর সুন্নত অনুযায়ী । এই বিবরণটি সহিহ্‌ বোখারীতেও উল্লেখ করা হয়েছে। কিন্ত সেখানে ওই মহিলার নাম উল্লেখ করা হয়নি। ইমাম আবু হানিফা, ইমাম মালেক এবং ইমাম শাফেয়ীর নিকটে আলোচ্য আয়াতের বিধান কেবল অবিবাহিত-অবিবাহিতার ক্ষেত্রে প্রযোজ্য ৷ অথবা বিধানটি বিবাহিত-বিবাহিতার ক্ষেত্রে রহিত। হজরত উবাদা এবং হজরত সালমার হাদিসের মাধ্যমেও একথা জানা যায়। তাছাড়া রসুল স. হজরত মায়ে'জ, গামেদিয়া গোত্রীয় এবং জোহনীয়া গোত্রীয় দুই নারীকে সঙ্গেসার করিয়েছিলেন, কিন্তু সঙ্গেসারের পূর্বে তাদেরকে বেত্রাঘাত করেননি। বিভিন্ন সূত্রপরম্পরায় ঘটনাগুলো বর্ণিত হয়েছে। কিন্তু কোনোটাতেই সঙ্গেসারের পূর্বে বেত্রাঘাতের কথা নেই। হজরত জায়েদ ইবনে খালেদের হাদিসে ইতোপূর্ববেই বর্ণিত হয়েছে, এক শ্রমিক ও তার প্রভৃপত্বীর ব্যভিচারের কথা । শ্রমিক সম্পর্কে রসুল স. নির্দেশ দিয়েছিলেন, তাকে বেত্রাঘাত করো এবং এক বৎসরের জন্য নির্বাসনে পাঠাও । আর হজরত আনাসকে লক্ষ্য করে বলেছিলেন, আনাস! যাও, ওই মহিলা যদি তার ব্যভিচারের কথা নিজ মুখে স্বীকার করে, তবে তাকে সঙ্গেসার করে দাও । এক্ষেত্রেও দেখা যায়, তিনি স. বলেছেন কেবল সঙ্গেসারের কথা, বেত্রাঘাতের কথা উচ্চারণই করেননি । উল্লেখ্য “নাসিখের' (রহিতকারীর) বিধান তিন প্রকার__ ১. নাসেখ কোনো মনসুখের (রহিতের) হুকুম রহিত করে দিবে, অবশিষ্ট থাকবে কেবল তার আবৃত্তি ২. ওই নাসেখ যা ওহির (প্রত্যাদেশের ) পরিপূরক কিন্তু যা গায়রে মাতলু (হাদিস) ৩. ওই নাসেখ যার হুকুম কার্যকর থাকে, কিন্তু তার আবৃত্তি হয়ে যায় রহিত। যেমন__ আশশায়খু ওয়াশৃশায়খাতু........ । এই আয়াতের তেলাওয়াত রহিত হয়েছে, কিন্তু হুকুম রয়েছে কার্যকর ৷ এই বিধানটি প্রমাণ করেছে যে, সঙ্গেসার একটি পূর্ণাঙ্গ শাস্তি। সুতরাং এই বিধান ও বেত্রাঘাতের বিধান অবশ্যই একটি অপরটিকে রহিত করবে । আর একটি কথা, যদি আলোচ্য আয়াতে উল্লেখিত শাস্তিকে ওয়াজিব নির্ধারণ না করা হয়, তবে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।