গর্ভধারণের কথা জানিয়েছিলেন । রসুল স. তাকে সঙ্গেসার করিয়েছিলেন তার সন্তান প্রসবের পর। অপর বর্ণনায় এসেছে, রসুল স. তাকে সঙ্গেসার করিয়েছিলেন তখন, যখন তার সন্তান দুপ্ধপান ত্যাগ করে স্বাভাবিক আহার গ্রহণ করতে শিখেছিলো। জোহনিয়া গোত্রীয় এক রমণীর উপরেও সঙ্গেসার কার্যকর করিয়েছিলেন রসুল স.। তিনিও ব্যভিচারের স্বীকারোক্তি করেছিলেন তার নিজ জবানে। হজরত ইমরান ইবনে হোসাইন থেকে হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম । ওলামা, ফোকাহা ও হাদিসবেত্তাগণের বক্তব্য হচ্ছে, খোলাফায়ে রাশেদীনের আমলেও সঙ্গেসার প্রয়োগের ঘটনা ঘটেছে। এ সম্পর্কিত বর্ণনাগুলো পৌছেছে সুবিদিত পর্যায়ে । আল্লাহই অধিক অবহিত । মাসআলাঃ একজন বিবাহিত এবং অন্যজন অবিবাহিত হলে অবিবাহিতকে করতে হবে বেত্রাঘাত এবং বিবাহিতকে সঙ্গেসার, যেমন করা হয়েছিলো এক লোকের অধীনস্থ শ্রমিক ও তার স্ত্রীর সঙ্গে সংঘঠিত ব্যভিচারের বেলায় । শ্রমিককে করা হয়েছিলো বেত্রাঘাত ও তার মনিবপত্বীকে করা হয়েছিলো সঙ্গেসার। মাসআলাঃ বিবাহিতদেরকে সঙ্গেসার করার পূর্বে বেত্রাঘাত করতে হবে কিনা, সে সম্পর্কে আলেমগণ বিভিন্ন বক্তব্য প্রদান করেছেন। ইমাম আহমদ বলেন, আলোচ্য আয়াত দৃষ্টে মনে হয়, প্রথমে বেত্রাঘাত করতে হবে। তারপর করতে হবে সঙ্গেসার ৷ অবশ্য তার মতে আলোচ্য আয়াতের বিধান কেবল অবিবাহিতদের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এবং এই আয়াত রহিতও নয়। তিনি একথাও বলেছেন যে, আলোচ্য বিধানটি পূর্ণ শাস্তি নয়, বরং এ হচ্ছে আংশিক শাস্তি । অপর অংশটি বর্ণিত হয়েছে হাদিস শরীফে । আর তা হচ্ছে এক বৎসরের দেশান্তর, আর বিবাহিতদের বেলায় অপর অংশটি হচ্ছে সঙ্গেসার ৷ একথাও ঠিক যে, দেশান্তরের হাদিসের সঙ্গে যেমন আলোচ্য আয়াতের কোনো বিরোধ নেই, তেমনি বিরোধ নেই এই আয়াতের সঙ্গে রজম বিষয়ক হাদিসেরও । উভয় ক্ষেত্রে হাদিস হয়েছে কোরআনের পরিপূরক বা সম্প্রসারক। আর রজমের হাদিস যেহেতু সুবিদিত পর্যায়ের, তাই আয়াত ও হাদিস উভয়ের উপরে আমল করা যাবে । হজরত উবাদা ইবনে সামেতের হাদিস দ্বারা একথা প্রমাণিত হয়। যেমন তিনি বর্ণনা করেন, রসুল স. বলেছেন, অবিবাহিত ও অবিবাহিতার প্রত্যেকের শাস্তি একশত বেত্রাঘাত এবং এক বৎসরের দেশাস্তর। আর বিবাহিত ও বিবাহিতার প্রত্যেকের শাস্তি একশত বেত্রাঘাত ও সঙ্গেসার ৷ হজরত সালমা ইবনে মাহ্বাক কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আমার নিকট থেকে নিয়ে নাও, নিয়ে নাও। আল্লাহ্ ব্যভিচারী ও ব্যভিচারিণীর মুক্তির উপায় জানিয়ে দিয়েছেন। অবিবাহিত ও অবিবাহিতার প্রত্যেকের জন্য ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।