তবে তাদেরকে শাস্তিস্বূপ সঙ্গেসার করে দাও । সহিহ ইবনে হাব্বান গ্রহে বর্ণিত হয়েছে, সুরা আহযাব ছিলো সুরা বাকারার সমান দীর্ঘ । আর ওই সুরাতেই ছিলো রজম বিষয়ক আয়াত ৷ সহিহ বোখারী ও সহিহ মুসলিম গ্রন্থে এসেছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ্ পাঠ করবে, তার রক্তপাত হালাল নয়। তবে তিন কারণে তা করা যেতে পারে___ ১. কেসাস (জীবনের বদলে জীবন) ২. বিবাহিত অবস্থায় ব্যভিচার ৩. ধর্মত্যাগ । হজরত আবু উমামা বিন সহল বিন হানিফের বর্ণনায় এসেছে, যখন খলিফা হজরত ওসমানের বসতবাটি ঘেরাও করা হলো, তখন তিনি একদিন তার জিজ্ঞেস করছি, রসুল স. কি একথা বলেননি যে, তিনটি কারণ ছাড়া অন্য কোনো কারণে মুসলমানের রক্তপাত ঘটানো বৈধ নয়? সে তিনটি কারণ কি এই নয় যে, ব্যভিচারলিগ্ত হওয়া, কেসাস ও ধর্ম পরিত্যাগ? অতএব, তোমরা শুনে নাও, আমি এ তিনটির একটির মধ্যেও পড়ি না। তবু কি তোমরা আমাকে হত্যা করবে? তিরয়িজি, নাসাঈ, ইবনে মাজা ও দারেমীও হাদিসটির বর্ণনাকারী । শাফেয়ী হাদিসটি বর্ণনা করেছেন তার মসনদে । আরো বর্ণনা করেছেন বায্যার ও হাকেম । হাকেম আবার বোখারী ও মুসলিমের সৃত্রানুসারে হাদিসটির সূত্রপরম্পরাগত বিশুদ্ধতাও নির্ণয় করেছেন। বায়হাকী ও আবু দাউদ বোখারী ও আবু কালাবার বর্ণনানুসারে হাদিসটিকে সনাক্ত করেছেন ফে'লী ( কর্মকাণ্ডগত) হাদিসরূপে ৷ হজরত আবু কালাবার বর্ণনায় এসেছে, রসুল স. তিন কারণ ছাড়া অন্য কোনো কারণে কাউকে মৃত্যুদণ্ড দান করেননি__ হত্যাকাণ্ড, বিবাহিতের অবৈধ যৌনচরিতার্থতা এবং ধর্মত্যাগী, যারা আল্লাহ্ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধও করে। বিশুদ্বসূত্রসম্বলিত এক হাদিসে এসেছে, রসুল স. হজরত মা'জ ইবনে মালেকের সঙ্গেসার কার্যকর করিয়েছিলেন তখন, যখন তিনি নিজ মুখে এর স্বীকারুত্তি দিয়েছিলেন। হাদিসটি হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম এবং হজরত আবু হোরায়রা থেকে তিরমিজি ও ইবনে মাজা । বোখারী ও মুসলিম হজরত আবু হোরায়রা, হজরত জাবের প্রমুখ থেকেও হাদিসটি বর্ণনা করেছেন। মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত বুরাইদা বর্ণনা করেছেন, হজরত মা'জ ইবনে মালেক রসুল স. এর মহান সাহচর্যে উপনীত হয়ে নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! আমাকে পবিত্র করে দিন। রসুল স. গামেদ গোত্রীয় এক মহিলাকেও সঙ্গেসার করিয়েছিলেন । ওই মহিলা রসুল স. এর মহান দরবারে উপস্থিত হয়ে নিজ মুখে তার ব্যভিচারজাত ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।