Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

করেছেন কিতাব, ওই কিতাবে অন্যান্য আয়াতের সঙ্গে রজমের (সঙ্গেসারের) আয়াতও অবতীর্ণ করেছেন। তিনি স. এ বিধান কার্যকর করেছেন। আমিও এ বিধান কার্যকর করেছি। সুতরাং ব্যভিচারী বিবাহিতাদের সঙ্গেসারের বিধান সত্য ৷ তবে শর্ত হচ্ছে অপরাধ প্রমাণিত হতে হবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের দ্বারা, গর্ভবতী হওয়ার দ্বারা, অথবা অপরাধী-অপরাধিনীর স্বীকারোক্তি দ্বারা । বোখারী, মুসলিম । বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত ওমর তার ভাষণে উল্লেখ করেছেন, আল্লাহ্‌ মোহাম্মদ স.কে সত্য নবীরূপে প্রেরণ করেছেন, তার উপরে কিতাব নাজিল করেছেন। নাজিলকৃত আয়াতের মধ্যে সঙ্গেসার সম্পর্কিত বিধানও রয়েছে। আমি ওই আয়াত পাঠ করি এবং স্মরণে রাখি। যেমন__ 'আশশায়খু ওয়াশশায়খাতু ইজা যানায়া ফারজুমুহুমা জাল বস্তাতা নাকলাম মিনাল্পহি ওয়াল্পহু আধীযুন হাকীম" (বৃদ্ধ ও বৃদ্ধা যদি ব্যভিচার করে, তবে আল্লাহ্‌র পক্ষ থেকে শাস্তিস্বরূপ তাদেরকে সঙ্গেসার করে দাও এবং আল্লাহ্‌ পরাক্রমশালী, প্রজ্ঞাময়) । রসুল স. সঙ্গেসার করিয়েছেন। পরবর্তী সময়ে আমিও সঙ্গেসার করিয়েছি । এই হাদিসের শেষাংশে রয়েছে, হজরত ওমর আরো বলেছেন, “ওমর কিতাবুল্লাহ্‌র সঙ্গে নতুন কিছু সংযোজন করেছে' মানুষের এরকম উক্তির আশংকা না থাকলে আমি সঙ্গেসার সম্পর্কিত আয়াত কোরআন মজীদের টীকা ভাষ্যরূপে সংযুক্ত করে দিতাম । আবু দাউদের বর্ণনায় এসেছে, হজরত ওমর তার ভাষণে উল্লেখ করেছেন, আমি আশংকা করি দীর্ঘদিন গত হলে মানুষ বলবে কোরআন মজীদে রজমের বিধান নেই। তিরমিজির বর্ণনায় এসেছে, হজরত ওমর তার বক্তৃতায় বলেছেন, আমার কাছে একথা পছন্দনীয় নয় যে, কেউ বলবে, ওমর আল্লাহ্‌র কিতাবে প্রবৃদ্ধি ঘটিয়েছেন । যদি এরকম ধারণা আমার না থাকতো, তবে আমি রজমের আয়াত কোরআনে লিখে দিতাম । কেননা আমার ভয় হয়, পরবর্তী যুগের কেউ কেউ বলবে, কিতাবুল্লাহ্য় রজমের বিধান পাওয়া যাচ্ছে না। তিরমিজির বর্ণনায় এসেছে, হজরত ওমর একদিন তার ভাষণে বললেন, আমার একথা মনোপুত নয় যে কেউ বলুক 'ওমর আল্লাহ্‌র কিতাবে নতুন কিছু যোগ করেছেন'__ এরকম বলার অবকাশ যদি না থাকতো, তবে জামি রজমের বিধান কোরআনে সংযোজন করে দিতাম । কেননা আমার ভয় হয়, ভবিষ্যতে কিছু লোক বলবে, রজমের বিধান তো কোরআনে নেই। হজরত ওমর তার এই ভাষণ দিয়েছিলেন সাহাবীগণের এক সমাবেশে । কিন্তু কেউই তখন তার কথার প্রতিবাদ করেননি । এতে করে বোঝা যায়, রজমের আয়াত যে কোরআনের অন্তর্তুক্ত সে ব্যাপারে তারা সকলে একমত । হজরত আবু উমামা বাহেলী থেকে হাকেম ও তিবরানী বর্ণনা করেছেন, রজমের বিধান এই-___ বৃদ্ধ ও বৃদ্ধা যদি ব্যভিচার করে, ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।