Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সিরিয়ায়। বায়হাকীর বর্ণনায় এসেছে, বসরায় । নাফে_ আইয়ুব মুয়াম্মার সূত্রে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, হজরত ওমর এক লোককে দেশাস্তরিত করে পাঠিয়ে দিয়েছিলেন ফাদাকে । সম্মানিত পীর মাশায়েখগণ কখনো কখনো কোনো মুরিদের মধ্যে কুপ্রবৃত্তির থাকেন, যেনো বিদেশ বিভীয়ে ঘুরে তার চিত্তশুদ্ধি ঘটে এবং স্বভাবে সৃষ্টি হয় বিনয়-নম্রতা। উল্লেখ্য, কুপ্রবৃত্তিই মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, চিরস্থায়ী সুখ ও অপরিসীম শান্তির পথ থেকে স্বলিত করে বানিয়ে দেয় শয়তানের পদাক্ক অনুসারী । অবশেষে উপনীত করায় দোজখের ছারপ্রান্তে ৷ তাই প্রবৃত্তির পরিশুদ্ধি, আল্লাহ্‌র নৈকট্য, সন্তোষ ও চিরসুখময় বেহেশত প্রাপ্তির নিমিত্তে কামেল পীর মাশায়েখগণের কাছে বায়াত হওয়া অত্যাবশ্যক । আল্লাহপাক এরশাদ করেন__ “ওয়াত্তাকুল্লহা ওয়া কুনু মায়াস্সদিকীন'। একথার অর্থ_ এবং তোমরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীগণের (পীর-মাশায়েখগণের) সংসর্গ বরণ করো । আমি বলি, বিচারক যদি কোনো মুসলমানকে পাপে প্রলিপ্ত দেখতে পান এবং ওই মুসলমান যদি তার কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়, তবে তিনি তার উপর এক বৎসরের দেশান্তরের বিধান প্রয়োগ করতে পারেন। আর যদি সে তার কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত না হয়, তবে তার শাস্তি এই যে তওবা না করা পর্যস্ত তাকে সমস্ত পৃথিবী থেকে বের করে দিতে হবে। অর্থাৎ তাকে করতে হবে বন্দী। আল্লাহ্‌ই প্রকৃত তন্ত্ সম্পর্কে অধিক অবহিত । মাসআলাঃ বিবাহিত ব্যভিচারিণী ও ব্যভিচারীর শাস্তি সঙ্গেসার। সাহাবীগণ এ ব্যাপারে একমত । আলেমগণও বলেছেন, বিষয়টি একমত্যসম্মত ৷ কেবল বিভ্রান্ত খারেজীরা এ ব্যাপারে ভিন্ন যত পোষণকারী। তারা সাহাবীগণের একমত্য ও একক বর্ণিত হাদিসকে অস্বীকার করে । দাবি করে, সঙ্গেসার বা রজম কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নয়। আর একক বর্ণনার (খবরে আহাদের) বিধানও ওয়াজিব কিছু নয়। কিন্তু প্রকৃত কথা এই যে, সঙ্গেসার প্রমাণিত হয়েছে সুবিদিত হাদিসসমূহের মাধ্যমে, যা অনস্বীকার্য । এরকম সুবিদিত ও সুপ্রসিদ্ধ বিষয়কে কিছুতেই অগ্রাহ্য মনে করা যায় না। যেমন___ হজরত আলীর বীরত্ব, হাতিম তাঈয়ের বদান্যতা। সঙ্গেসারের হাদিস যদিও ব্যাপকার্থে সুবিদিত নয়, তবুও তা এঁকমত্যোৎসারিত হওয়ার কারণে বলিষ্ঠ ও পরিপুষ্ট । আর এর বিশেষত্ব ও অবস্থার কথা একক বর্ণিত হাদিসে তো এসেছেই। হজরত ওমর ইবনে খাত্তাব কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, মোহাম্মাদুর রসুলুল্লাহ্‌ স.কে আল্লাহ্তায়ালা পয়গম্বর করে পাঠিয়েছেন, তার উপরে অবতীর্ণ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।