Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূত্রে ইব্রাহিম নাখয়ীর মাধ্যমে বর্ণনা করেছেন, একবার হজরত ইবনে মাসউদ বললেন, অবিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীদের প্রত্যেককে একশত বেত্রাঘাত করতে হবে এবং তাদেরকে দেশানস্তর করতে হবে এক বছরের জন্য । হজরত আলী একথা শুনে বললেন, দেশান্তর করলে তো সৃষ্টি হবে আরো অনেক বড় ফেতনা! সাঈদ ইবনে মুসাইয়্যেবের উক্তিরূপে জুহুরী সূত্রে আবদুর রাজ্জাক বর্ণনা করেন, হজরত ওমর মদ্যপানের অপরাধে রবীয়া ইবনে উমাইয়াকে খয়বরে দেশান্তর করেন। রবীয়া সেখানে গিয়ে রোমীয় প্রশাসক হেরাক্রিয়াসের সঙ্গে মিলিত হয় এবং খৃষ্টান হয়ে যায়। হজরত ওমর এ সংবাদ পেয়ে বলেন, ভবিষ্যতে আর কোনো মুসলমানকে দেশাস্তরের শাস্তি দিব না। মাসআলাঃ বিচারক যদি মনে করেন বেত্রাঘাতের পর দেশাস্তর প্রয়োজন, তবে তিনি দেশান্তরের বিধানও প্রয়োগ করতে পারবেন। রসুল স. এর দেশান্তর সম্পর্কিত হাদিস এবং হজরত আবু বকর, হজরত ওমর ও হজরত ওসমানের সিদ্ধান্তেও একথার প্রমাণ রয়েছে। নাসাঈ, তিরমিজি ও হাকেম কর্তৃক বর্ণিত ও বোখারী-মুসলিমের শর্তানুসারে হাকেম কর্তৃক বিশুদ্ধ আখ্যায়িত এবং দারাকৃতনী কর্তৃক বর্ণিত আর এক হাদিসে এসেছে, হজরত ইবনে ওমর বলেছেন, রসুল স. বেত্রাঘাতও করেছেন, আবার দেশান্তরও করেছেন, এরকম করেছেন হজরত আবু বকর ও হজরত ওমরও ৷ ইবনে কাত্তান বলেছেন, হাদিসটি যথাসূত্রসম্থলিত। আর দারাকুতনী বলেছেন, হাদিসটি পরিণত শ্রেণীর ৷ অপ্রসিদ্ধ সূত্রে ইবনে আবী শায়বা বর্ণনা করেছেন, হজরত ওসমান এক মহিলাকে বেত্রাঘাত করেন এবং দেশান্তরিত করে পাঠিয়ে দেন খয়বারে। উল্লেখ্য, কেবল ব্যভিচারের ক্ষেত্রেই নয়, বিচারক অন্যান্য অপরাধের ক্ষেত্রেও দেশাস্তরের বিধান কার্যকর করতে পারেন। হজরত আমর ইবনে শোয়াইব থেকে তাহাবী বর্ণনা করেছেন, একবার এক লোক তার গোলামকে হত্যা করে ফেললো । রসুল স. তার উপরে কার্যকর করলেন একশত বেত্রাঘাত ও দেশাস্তর । তাকে খারিজ করেন বিজ্ঞজনের তালিকা থেকে এবং মুক্ত করে দিতে বলেন একটি ক্রীতদাসকে । সাঈদ ইবনে মনসুর কর্তৃক বর্ণিত হয়েছে, এক লোক রমজান মাসে মদ্যপান করলো । হজরত ওমর তাকে দশটি বেত্রাঘাত করলেন এবং দেশাস্তরিত করে পাঠিয়ে দিলেন সিরিয়ায় । বোখারী এই বর্ণনায় একটি অংশ বর্ণনা করেছেন তা'লীকরূপে। বাগবী তার আলজু*দিয়াতে অতিরিক্ত সংযোজন করেছেন এই কথাটুকু__ হজরত ওমর কারো উপর রাগান্বিত হলে তাকে প্রেরণ করতেন ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।