Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সমাধানঃ এমতোক্ষেত্রে কোরআন ও হাদিসের বিধানে সমতার কথা যদি মেনেও নেয়া যায়, তবে অন্ততঃ এতটুকু স্বীকার করে নিতে হবে যে, ব্যভিচারী নারী-পুরুষের জন্য হাদিসের হুকুমই প্রথম হুকুম। হজরত উবাদার হাদিসে এসেছে, রসুল স. নির্দেশ করেছেন, আমার কাছ থেকে নিয়ে নাও, নিয়ে নাও। আল্লাহ ব্যভিচারী ও ব্যভিচারিণীদের জন্য পথ বের করে দিয়েছেন। অবিবাহিতদের জন্য শাস্তি একশত বেত্রাঘাত এবং এক বৎসরের দেশাত্তর, আর বিবাহিতদের জন্য একশত বেত্রাঘাত ও সঙ্গেসার। এখন দেখা যাচ্ছে আয়াত ও হাদিসে সৃষ্টি হচ্ছে ছন্দ । আর এ কথা অনস্বীকার্য যে, দ্বন্দের ক্ষেত্রে আয়াত রহিত হয় না, হয় রহিতকারী। ইমাম শাফেয়ী তাই বলেছেন, বিবাহিতদের ক্ষেত্রে বেত্রাঘাতের শাস্তি রহিত হয়েছে। তাদেরকে করতে হবে কেবল সঙ্গেসার ৷ সুতরাং অবিবাহিতদের জন্য যদি দেশাস্তরকে রহিত মনে করা হয়, তবে ক্ষতি কী? আর আলোচ্য আয়াতই হতে পারে এর রহিতকারী ৷ এক্ষেত্রে অনুমানসিদ্ধতার অবকাশ আর নেই। ইবনে হুম্মাম বলেছেন, দেশান্তর ওয়াজিব, এরকম কথা কোনো হাদিসে নেই। সুতরাং আমি একে ওয়াজিব সাব্যস্ত করতে পারি না। তবু হাদিসের মাধ্যমে কেবল ওয়াজিব বিধান বেত্রাঘাতের সঙ্গে দেশান্তরের বিষয়টিও উল্লেখ দেখা যায়। কিন্তু এতে করে দেশাস্তর ওয়াজিব প্রমাণিত হয় না। বরং বোখারীর বর্ণনায় এসেছে, হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. বেত্রাঘাতের সঙ্গে দেশাত্তরের কথাও বলেছেন। এই হাদিস দৃষ্টে অনুমতি হয়, দেশাত্তরের সিদ্ধান্ত ব্যভিচারের শাস্তিস্বরূপ ছিলো না। শাস্তি ছিলো কেবল বেত্রাঘাত । কারণ এতে করে প্রমাণিত হয় অপরাধী ও অপরাধিনীর চরম অবমাননা, অথবা শান্তির পুনরাবৃত্তি । তবে হ্যা, পরিস্থিতিগত কারণে যদি বিচারক বেত্রাঘাতের পর দেশাত্তরের নির্দেশ দেন, তাহলে তাকে নাজায়েযও বলা যাবে না। দ্রষ্টব্যঃ শাফেয়ীগণ দেশাত্তরের বিধানকে প্রাধান্য প্রদানার্থে বলেন, এতে করে ব্যভিচারের পথ হয়ে যায় রুদ্ধ । কারণ নতুন স্থানে সে হয়ে যায় অপরিচিত । ফলে ব্যভিচারের সুযোগও তার জন্য হয়ে যায় অনিশ্চিত। কিন্তু হানাফীগণ বলেন, বরং এতে করে তার জন্য ব্যভিচারের সুযোগ হয়ে যায় অবারিত। যেমন ব্যভিচারিণী পরিচিত জনদের ছেড়ে অন্যত্র চলে গেলে তার লজ্জা-শরম বলে আর কিছু থাকে না। অপরিচিত স্থানে সে বরং আরো বেশী নির্ভয়ে ও নিঃসংকোচে ব্যভিচার করার সুযোগ পায়। প্রবৃত্তিজাত আকর্ষণে সে যদি এরকম না-ও করে, তবে জীবিকা নির্বাহের প্রয়োজনেও তার ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া সম্ভব । এমতাবস্থায় আবদুর রাজ্জাক এবং মোহাম্মদ ইবনে হাসান শায়বানীর কিতাবুল আছারের বর্ণনার মাধ্যমেও এ আশংকা প্রমাণিত হয়। তারা লিখেছেন, ইমাম আবু হানিফা, হান্নাদ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।