হানাফী তাত্তবিকগণ বলেন, সিবওয়াইহ এর বক্তব্যানুসারে সুরা নিসায় যে বিধানের প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো, সেই বিধানের বিবরণ দেয়া হয়েছে আলোচ্য আয়াতে । সুতরাং এখানকার বিধানটি একটি পূর্ণাঙ্গ বিধান। যদি এরকম না হতো, তবে একে পরিহার করাই হতো শ্রেয়। কিন্ত্র মোবাররাদের উক্তি অনুসারে যদি আলোচ্য আয়াতের “ফাজ্লিদু' কথাটিকে শর্তের পরিণতি সাব্যস্ত করা হয়, তবে কথাটির উদ্দেশ্য হবে, একশত বেত্রাঘাতের বিধান তো অবশ্যই স্বস্থানে অনড়, এখন এর সঙ্গে যদি দেশাস্তরকেও যোগ করা হয়, তবে তা হবে অতিরিক্ত! এখানে এই মর্মে একটি সন্দেহ উত্থাপিত হতে পারে যে, হাদিসটি প্রসিদ্ধ বলে ইসলামী বিশ্ব গ্রহণ করেছে । আর একথাও মেনে নিয়েছে যে, এরকম হাদিস দ্বারা কোরআনের বিধানের সঙ্গে নতুন বিধান সংযোজন করা যায়। এ সম্পর্কে বলা যায়, ইসলামী বিশ্ব নিশ্চয় বর্ণিত হাদিসকে যথাসূত্রসম্বলিত বলে স্বীকার করে নিয়েছে, কিন্তু একথাও ঠিক যে, যথাসূত্রসম্পন্ন হওয়া সত্বেও এর শ্রেণীচরিত্র পরিবর্তিত হবে না। অর্থাৎ একে একক বর্ণনার বাইরে কিছু মনে করা যাবে না। আর যথাসূত্রবিশিষ্ট হওয়ার এই উদ্দেশ্যটিকেও মানা যাবে না যে, সমগ্র উম্মতকে বিষয়টি মেনে নিতে হবে এবং এর উপরে আমল করতেই হবে। উল্লেখ্য, অধিকাংশ উম্মত দেশান্তরের আবশ্যকতাকে স্বকীয় বলে মনে করে না। একটি জটিলতা $ সুবিদিত আয়াত তো স্বতরঃ$সিদ্ধই। কিন্তু এর মর্মার্থ যুক্তিসিদ্ধ। কেননা আলেমগণের একমত্য এই যে, এই আয়াত আংশিক নির্দিষ্টকৃত একটি সাধারণ বিধান। যেমন আলোচ্য আয়াতে বলা হয়েছে “ব্যভিচারিণী ও ব্যভিচারী-__ তাদের প্রত্যেককে একশত কশাঘাত করবে" । যদিও ব্যভিচারলিপ্ত প্রত্যেকেই এ বিধানের অর্তভুক্ত, তবুও বিধানটি প্রযোজ্য হবে কেবল স্বাধীন ও প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বেলায়। তাছাড়া অধিকাংশ আলেমগণের মতে তাদেরকে অবিবাহিতও হতে হবে। এর সঙ্গে দেশান্তরের বিধানের সংযোজনকেও করে নিতে হবে অনুমানের ভিত্তিতে । বিষয়টি স্বয়ং যুক্তিসিদ্ধ। এর উত্তাবন যুক্তিনির্ভর । পরিশেষে অধিকাংশ ফকিহ ও আরবী ভাষাবিদ এরূপ উদ্তাবনের প্রবক্তা নন। এতে অনুমিত হয় যে, আয়াতটি সূত্রের দিক থেকে স্বতঃসিদ্ধ কিন্তু পরিগঠিত হয়েছে যুক্তিসিদ্ধ হিসাবে । আর আলোচ্য হাদিসটি সূত্রের দিক থেকে একক বর্ণিত যুক্তিসিদ্ধ, কিন্তু পরিগণিত হয়েছে স্বতঃ সিদ্ধ হিসাবে । এখন কথা হচ্ছে একক বর্ণিত হাদিস দ্বারা যখন কোরআন রহিত করা যায়, তখন উত্তম হবে হাদিসকেই অগ্রাধিকার দেয়া । এর সমাধান কী? ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।