Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

দেশান্তর না করাই উত্তম হবে। কারণ ক্রীতদাসীর শাস্তি স্বাধীন রমণীর শাস্তির অর্ধেক। যেমন এরশাদ হয়েছে__ “আলাইহিন্রা নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আজাবি' । আর স্বাধীন রমণীকে যদি দেশান্তর করা না যায়, তবে স্বাধীন পুরুষকেও যাবে না। কারণ উভয়ের বিধান এক, এর মধ্যে কমবেশী করার কোনো সুযোগ নেই । কিন্তু একথা বলার উপায় নেই যে, তাহাবীর এমতো ব্যাখ্যা যথার্থ । কারণ রমণীদের দেশাত্তর প্রমাণিত হয়েছে হাদিসের মাধ্যমে । পুরুষের একাকী সফরের নিষিদ্ধতা কোনো হাদিসে নেই। সুতরাং পুরুষের উপর দেশাস্তরের বিধান প্রযোজ্য না হওয়ার কোনো যুক্তি নেই । কোনো কোনো হানাফী মতাবলম্বী বলেন, বর্ণিত হাদিসের উপরে দেশাস্তরের প্রমাণ স্থাপন করা ঠিক হবে না। কারণ এতে করে প্রমাণিত হবে যে, হাদিস কোরআনকে রহিত করে। এরকম একক বর্ণনা দ্বারা কোরআন রহিত হওয়া অসম্ভব । কিন্তু একথা না বলেও উপায় নেই যে, তাদের দলিলও অগ্রহণীয়। রহিত হওয়ার বিধানে যে অগ্রাধিকারকে মেনে নেয়া হয়, তা সামগ্রিক অগ্াধিকার নয়, বরং অগ্রাধিকার প্রযোজ্য হবে কেবল কোনো বিশেষ কারণ, শর্ত বা গুণবত্তার উপর, যেনো সুসিদ্ধ কোনো কিছুকে আবার অসিদ্ধ না বলতে হয়। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, নামাজে রোকনের মধ্যে সুরা ফাতিহার নির্ণায়ন, কাফ্ফারার ক্ষেত্রে বিশ্বাসী ক্রীতদাস মুক্ত করার শর্ত, কাজা রোজার ক্ষেত্রে ধারাবাহিকতা, তাওয়াফের সময় পবিত্রতার প্রয়োজনীয়তা ইত্যাদির কথা । এ সকল ক্ষেত্রে হাদিস দ্বারা কোরআন রহিত হওয়ার ধারণা করা যায় না। কিন্তু সকল ক্ষেত্র এরকম নয়। যদি তাই হয়, তবে অধিকাংশ হাদিস অগ্রহণীয় বলে সাব্যস্ত হবে। যেমন বৈধ্যব্যের ইদ্দত কোরআন দ্বারা প্রমাণিত, কিন্ত্র শোকপ্রকাশের প্রত্যয়ন কোরআনে নেই। শোক প্রকাশের কথা এসেছে হাদিসে, আর তা ইদ্দতের আবশ্যকীয় শর্ত হিসেবেও আসেনি । ইদ্দত পালনকালে কোনো রমণী যদি শোক পালন না-ও করে, তবু তার ইদ্দত পূর্ণ হয়ে যাবে, কিন্তু ওয়াজিব পরিত্যাগ করার কারণে সে হয়ে যাবে গোনাহগার। কিন্তু ইদ্দত শেষে তার পুনঃবিবাহ অস্িদ্ধ হবে না। এ কারণেই ইমাম আবু হানিফা বলেন, নামাজে সুরা ফাতিহা পাঠ এবং এর সঙ্গে অন্য সুরা মিলানো ওয়াজিব, কিন্তু তা নামাজের রোকন নয়। সুতরাং হাদিসের মাধ্যমে যদি বেত্রাঘাতের সঙ্গে দেশাত্তরকে যুক্ত করা হয়, তবে এতে করে জায়েযকে নাজায়েয করা হয়েছে বলা যাবে না। শাফেয়ী মতাবলম্বীগণ বলেন, দেশাত্তর করা না করার বিষয়ে কোরআনে কোনো কিছুই বলা হয়নি। তাই হাদিসের মাধ্যমে বিষয়টি কোরআনের বিধানের সঙ্গে সংযুক্ত করা হলে অনিবার্য হয়ে পড়বে কোরআনের বিধানে অতিরিক্ত সংযোজন করা, যাতে সূচিত হবে রহিত করণ, যা কবনোই বিধিবদ্ধ নয়। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।