এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, বিক্র (কুমারী নারী) থেকে (বিবাহের) অনুমতি নিতে হবে । তাছাড়া হজরত জায়েদের হাদিসে উল্লেখিত “মান যানা" কথাটিও সাধারণ অর্থবোধক, পুরুষ ও নারী উভয়েই এর অন্তর্গত । তবে ইমাম মালেকের অভিমতকে বিশুদ্ধ বলা যেতে পারে এই বলে যে, রসুল স. নারীদেরকে মুহরিম কাউকে সঙ্গে না নিয়ে সফর করতে নিষেধ করেছেন । সুতরাং মুহরিম সঙ্গী ব্যতীত নারীরা সফর করতে পারবে না । বোখারী, মুসলিম । আহমদ ও আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনে ওমর থেকে । হজরত ইবনে আব্বাস থেকেও বোখারী, মুসলিম ও ইমাম আহমদ এরকম হাদিস বর্ণনা করেছেন। এরকম আরো বর্ণনা করেছেন হাকেম তার মুসতাদরাক গ্রন্থে এবং আবু দাউদ হজরত আবু হোরায়রা থেকে । এ সকল হাদিসের ভিত্তিতেই ইমাম মালেক বলেছেন, দেশাত্তর করতে হবে কেবল পুরুষকে, নারীকে নয়। আর ইমাম শাফেয়ী বলেছে, নারীকেও দেশান্তর করতে হবে, কিন্তু তার সঙ্গে দিতে হবে তার মুহরিম সঙ্গী । তাহাবী লিখেছেন, নারীর জন্য যদি একাকী দেশাত্তরের সফর নিষিদ্ধ করা হয়, তবে নিষিদ্ধ করতে হবে পুরুষের ক্ষেত্রেও । কারণ যদি কোনো সাধারণ বিধানের কিছু অংশ সুনির্দিষ্ট হয় তবে অনুমানের (কিয়াসের) মাধ্যমে অবশিষ্ট অংশকেও সুনির্দিষ্ট করা যায়। প্রমাণ স্বরূপ এখানে উপস্থাপন করা যেতে পারে হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত একটি হাদিস। যেমন তিনি বলেন, আমি স্বয়ং রসুল স.কে বলতে শুনেছি তোমাদের কোনো ক্রীতদাসী যদি ব্যভিচারে লিপ্ত হয়, আর সেই ব্যভিচার যদি প্রমাণিত হয়, তবে তাকে বেত্রাঘাত করবে, হুমকি প্রদর্শন করবে না। এখানে উল্লেখিত হয়েছে 'লা ইয়াছরিবু' কথাটিও; যার অর্থ আমি করেছি “হুমকি প্রদর্শন করবে না'। কথাটির আর একটি অর্থ এই হতে পারে যে, হুমকি প্রদর্শনকেই যথেষ্ট মনে করবে না, বরং ব্যভিচারের দণ্ডবিধিও প্রয়োগ করবে। হাদিসটির পরবর্তী অংশ এরকম-__ দ্বিতীয় বার যদি সে এরকম করে, তবে তাকে বেত্রাঘাত করবে, এর অতিরিক্ত কিছু করবে না। তৃতীয়বার যদি সে ব্যভিচার করে এবং তা প্রমাণিত হয়, তবে তাকে বিক্রয় করে দিবে । এক মুঠো চুলের বিনিময়ে হলেও । বোখারী, মুসলিম । এখানে রসুল স. তৃতীয় বার ব্যভিচার প্রমাণিত হলে ওই ক্রীতদাসীকে বিক্রয় করে দিতে বলেছেন। এখন কথা হচ্ছে, যদি দেশান্তরকে প্রাধান্য দেয়া হয় তবে ক্রীতদাসী তো আর তার মালিকের অধিকারে থাকবে না। সুতরাং বলা যেতে পারে, বিক্রেতার অধিকার যদি ক্ষুন্ন হয় তবে ক্রেতার অধিকার সে প্রতিষ্ঠা করবে কী করে? কাজেই, এমতো নির্দেশ রসুল স. দিতে পারেন না। সুতরাং বলতে হয়, ব্যভিচারিণী ক্রীতদাসীর উপরে দেশান্তরের বিধান প্রযোজ্য নয়। আর ক্রীতদাসীকে যদি দেশাস্তর করা না যায়, তবে স্বাধীন রমণীকে তো ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।