বিধান আমার নিকট থেকে শিখে নাও, শিখে নাও)। উল্লেখ্য, প্রথমে বিধান দেয়া হয়েছিলো, ব্যভিচারিণীকে কারারুদ্ধ করে রাখতে হবে, যতক্ষণ না তার জন্য নতুন বিধান দেয়া হয়। এরপর অবতীর্ণ হয় আলোচ্য আয়াত । বলা হয়___ ব্যভিচারক ও ব্যভিচারিকা উভয়কে করতে হবে একশত কশাঘাত। সুরা নিসার তাফসীর করতে গিয়েও আমি যথাস্থানে হাদিসটি সন্নিবেশিত করেছি। ২. হজরত জায়েদ ইবনে খালেদ বলেছেন, আমি স্বয়ং রসুল স.কে বলতে শুনেছি, ব্যভিচারী ও ব্যভিচারিণীকে করতে হবে একশত করে বেত্রাঘাত এবং তাদেরকে করতে হবে দেশান্তরিত । বোখারী ৷ ৩. বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে খালেদ ও হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. এর মহান দরবারে একবার উপস্থিত হলো দু'জন লোক। একজন বললো, হে আল্লাহ্র রসুল! আল্লাহ্র কিতাব অনুসারে আমাদের বিবাদ মীমাংসা করে দিন এবং আমাকে কিছু বলবার অনুমতি দিন। রসুল স. বললেন, বলো। লোকটি বললো, আমার ছেলে ছিলো এ লোকের কর্মচারী । সে তার স্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছে। লোকজন আমাকে বলে, তোমার ছেলেকে সঙ্গেসার করা হবে (মাটিতে পুতে প্রস্তর নিক্ষেপের মাধ্যমে মেরে ফেলা হবে)। শাস্তি থেকে অব্যাহতি লাভের উদ্দেশ্যে আমি তাকে একশ'টি ছাগল ও একটি ক্রীতদাসী দিলাম । এরপর আলেমদেরকে জিজ্ঞেস করে জানলাম, আমার ছেলেকে একশত বেত্রাঘাত করার পর দেশাস্তর করতে হবে এক বৎসরের জন্য। আর ওই মহিলাকে করতে হবে সঙ্গেসার। একথা শুনে রসুল স. বললেন, যার অধিকারে আমার জীবন, সেই পবিত্র সত্তার শপথ! আমি এ বিষয়ের মীমাংসা করবো কিতাবুল্লাহ্র বিধানানুসারে । যাও, তুমি তোমার ছাগল ও ক্রীতদাসী ফেরত নিয়ে নাও। তোমার ছেলের শাস্তি একশত বেত্রাঘাত, আর ওই মহিলার শাস্তি সঙ্গেসার। এরপর তিনি স. হজরত আনাসকে বললেন, আনাস! যাও, ওই মেয়েটিকে ডেকে নিয়ে এসো। সে যদি তার অপরাধ স্বীকার করে তবে তাকে সঙ্গেসার করো । ওই মহিলা এসে তার দোষ স্বীকার করলো। সঙ্গেসারও কার্যকর করা হলো তার উপর । ইমাম মালেক এর জবাবে বলেন, হাদিসে উল্লেখিত “আল বিকরুবিল বিকরি ওয়া তাগরীবু আমিন' কথাটির মধ্যে রমণীদের কথা বলা হয়নি। সুতরাং নারীদেরকে দেশাত্তর করার বিধান এর অন্তর্গত নয়। কিন্তু প্রকৃত কথা এই যে, ইমাম মালেকের এই অভিমতটি অযথার্থ। উল্লেখিত কথাটির অন্তর্গত নারীরাও । কারণ এই হাদিসের শুরুতেই বলা হয়েছে আমার কাছ থেকে নিয়ে নাও, নিয়ে নাও___ আল্লাহ্ নারীদের জন্য একটি পথ উন্মুক্ত করে দিয়েছেন। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।