পরের আয়াতে (১২) বলা হয়েছে__ 'সে আল্লাহ্র পরিবর্তে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকার করতে পারে না, উপকারও করতে পারে না; এটাই চরম বিভ্রান্তি! একথার অর্থ__ সে এমন কিছুর উপাসনা করে, যার উপাসনা করা না করা সমার্থক। অর্থাৎ তার পূজা না করলেও সে যেমন কারো অপকার করতে পারে না, তেমনি পূজা করলেও করতে পারে না তার পূজকের কোনো উপকার । আল্লাহকে ছেড়ে এভাবে গাইরুল্লাহ্র ইবাদত করা এক চরম পথভ্ষ্টতা বই অন্য কিছু নয়। এখানে “দুলালুল বায়ীদ' অর্থ চরম বিভ্রান্তি বা পথভ্রাষ্টতা। 'দ্বলাল' অর্থ পথ ভুলে যাওয়া, পথ না পাওয়া বা সঠিক পথ থেকে দূরে সরে পড়া । যেমন বলা হয়__- 'দ্বল্লা ফিত্ তীহ (সে অরণ্যে বা মরুভূমিতে পথ হারিয়েছে)। এর পরের আয়াতে (১৩) বলা হয়েছে__ 'সে ডাকে এমন কিছুকে যার ক্ষতিই তার উপকার অপেক্ষা নিকটতর'। একথার অর্থ__ অংশীবাদীরা যার উপাসনা করে, তার উপাসনার অপকার তাদের কাল্পনিক উপকার প্রাপ্তির চেয়ে অধিক নিকটবর্তী । এখানে 'নাফা' (উপকার ) শব্দটির অর্থ সুপারিশের আশা । অর্থাৎ তাদের পূজ্য প্রতিমাগুলো তাদের পক্ষে আল্লাহ্র দরবারে সুপারিশ করকে_ এমতো আশা। যা পাওয়া অসম্ভব, আরববাসীরা তাকে বলে বা'দ। বলে __ অমুক বন্ত দুষ্প্রাপ্য, দূরবর্তী । এক আয়াতে বলা হয়েছে__ 'জালিকা রজউ'ন বায়ীদুন। (এটার প্রত্যাবর্তন দুরূহ)। এভাবে আলেচ্য বাক্যের মর্মার্থ দাড়িয়েছে-_ প্রতিমা পৃজাজাত কল্যাণ অসম্ভব । প্রতিমা পূজার কুফল অবশ্যন্তাবী । এরপর বলা হয়েছে__ “কতো নিকৃষ্ট এই অভিভাবক এবং কতো নিকৃষ্ট এই সহচর" । এখানে “মাওলা” অর্থ বন্ধু, অভিভাবক । কেউ কেউ বলেছেন, এখানে শব্দটির অর্থ হবে উপাস্য । আর “আশীর ' অর্থ বন্ধু, সঙ্গী, সহচর অর্থাৎ প্রতিমা । “ইয়াদ্উ' (তারা ডাকে) শব্দটি পূর্ববর্তী আয়াতের প্রথমে উদ্ধৃত “ইয়াদ্উ' ( তারা ডাকে) এর তাগিদ ও পুনরুক্তি। যদি তাই হয়, তবে বুঝতে হবে পরের বাক্য শুরু হয়েছে 'লামান' (এমন কিছুকে) থেকে । কথাটি একটি সংগ্ুপ্ত শপথের প্রতিধ্বনি এবং “মান' হচ্ছে যোজক অব্যয় । এভাবে মিলিত হয়ে কথাটি হয়েছে উদ্দেশ্য, আর বিধেয় হয়েছে 'লাবি'সাল মাওলা" (নিকৃষ্ট অতিভাবক)। আবার কেউ কেউ বলেছেন, “লিমান' এর 'লাম' ইয়াদ্উ' এর সঙ্গে সম্পৃক্ত। যদি তাই হয়, তবে এখানকার “ইয়াদ্উ" কথাটির অর্থ 'ডাকে' না হয়ে হবে "ধারণা করে'। এর পরের আয়াতে (১৪)বলা হয়েছে__ “যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার নিঙ্নদেশে নদী প্রবাহিত; আল্লাহ্ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।