Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

“মিয়াতা জ্বালদাতিন' অর্থ একশত কশাঘাত করবে। উল্লেখ্য, ব্যভিচারের প্ররোচনা প্রথমে আসে সাধারণতঃ নারীর দিক থেকে । কেননা শারীরিক সৌন্দর্য উন্মোচন করে তারাই আগে পুরুষকে উত্তেজিত করে। তাই আলোচ্য আয়াতে ব্যভিচারীর পূর্বে উল্লেখিত হয়েছে ব্যতিচারিণীর কথা । আবার চৌর্যবৃত্তির পুরোধা হচ্ছে পুরুষ। তাই চুরি সম্পর্কিত আয়াতে উল্লেখ করা হয়েছে__ আস্‌ সারিকু ওয়াস্‌ সারিকাতু (চোর আর মহিলা চোর) প্রথমে পুরুষ, তারপর নারী । মাসআলাঃ আলেমগণের একমত্য এই যে, ব্যভিচারী ও ব্যভিচারিণী যদি অবিবাহিত, প্রাপ্তবয়স্ক, বিবেকবুদ্ধিসম্পন্ন ও স্বাধীন হয়, তবে তাদের উপরে প্রয়োগ করতে হবে একশত কশাঘাত । আলোচ্য আয়াতে এই বিধানেরই বিবরণ দেয়া হয়েছে। ইমাম আবু হানিফা বলেন, তাদেরকে এর চেয়ে আর অধিক শাস্তি দেয়া যাবে না। কিন্ত ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেন, শাস্তি কার্যকর করার পর তাকে এক বংসরের জন্য এমন দূরত্ে প্রেরণ করতে হবে, যে দূরত্বের কারণে নামাজকে কসর করতে হয়। যাত্রাপথ যদি নিরাপদ হয় তবে মুহুরিম ছাড়াই শাস্তিপ্রাপ্তা নারীকে দূরে প্রেরণ করা সম্পর্কে ইমাম শাফেয়ী ও ইমাম আহমদের দু'টি অভিমত জানা যায়। 'মিনহাজ' গ্রন্থে রয়েছে, বিশুদ্ধ মত এই যে, এরকম নারীকে একাকী দেশান্তর করা যাবে না। দেশাস্তর করতে হবে স্বামী অথবা মুহরিম (যাদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ) পুরুষের সঙ্গে । তার ওই পুরুষ সঙ্গীকে কিছু বিনিময়ও দেয়া প্রয়োজন । কিন্তু কথা হচ্ছে, এই বিনিময় দিবে কে? এ সম্পর্কেও রয়েছে দু'টি অভিমত। একটি হচ্ছে__ বিনিময় দিতে হবে ওই নারীর সম্পদ থেকে। দ্বিতীয় অভিমত হচ্ছে___ বায়তুল মাল থেকে দিতে হবে ওই বিনিময় । বিনিময় প্রদান করা সর্তেও যদি তার স্বামী অথবা মুহরিম তার সঙ্গে যেতে না চায়, তবে এক বর্ণনায় এসেছে, বিচারক তাকে যেতে বাধ্য করবেন । মিনহাজে রয়েছে, বিশুদ্ধ অভিমত হচ্ছে, ইমাম এ ব্যাপারে বল প্রয়োগ করতে পারবে না। ইমাম মালেক বলেন, শাস্তি প্রয়োগ করার পর ব্যভিচারীকে দেশাত্তর করতে হবে, ব্যভিচারিণীকে নয়। ইমাম শাফেয়ী তার অভিমতের সমর্থনে উপস্থাপন করেন নিম্নের হাদিসসমূহ । যেমন__ ১. হজরত উবাদা ইবনে সামেত কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. নির্দেশ করতে হবে এবং তাদেরকে দেশান্তর করতে হবে এক বৎসরের জন্য । এবং বিবাহিত নারী-পুরুষ যথাক্রমে পরপুরুষ ও পরনারীর সঙ্গে ব্যভিচার করলে উভয়কে একশত কশাঘাত করার পর করতে হবে সঙ্গেসার ৷ এই হাদিসের প্রথমে রয়েছে, আমার কাছ থেকে নিয়ে নাও, আমার কাছ থেকে নিয়ে নাও (ব্যভিচারের ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।