“বাইয়্যিনাত' অর্থ প্রকাশ্য, সুস্পষ্ট । “যাতে তোমরা সতর্ক হও" অর্থ যাতে তোমরা এ থেকে উপদেশ গ্রহণ করো, বেচে থাকতে পারো নিষেধাজ্ঞাসমূহ প্েকে। পরের আয়াতে (২) বলা হয়েছে___ ব্যভিচারিণী ও ব্যভিচারী-_ তাদের প্রত্যেককে একশত কশাঘাত করবে" । “ফাজ্বলিদু' কথাটির মাধ্যমে এখানে দেয়া হয়েছে ব্যভিচারের বিধানের বিবরণ । আর সে বিধান হচ্ছে, অপরাধ প্রমাণিত হলে নারী-পুরুষ উভয়কে করতে হবে একশত কশাঘাত এরকম বলেছেন সিবৃওয়াইহ। মোবাররাদ বলেছেন, এখানে “আয্যানী' (ব্যভিচারী) এবং “আয্যানীয়াহ্ (ব্যভিচারিণী) এর মধ্যে রয়েছে আলিফ লামে মাউসুলা (জোযক অব্যয়) এবং শর্তের সম্বন্ধ রয়েছে এর সঙ্গে । তাই “ফাজুলিদু' শব্দটির 'ফা' গণ্য হবে ফায়ে জাযাইয়া (পরিণতিপ্রকাশক ফা) হিসেবে । এমতাবস্থায় অর্থ দাড়াবে__ যে সকল নারী-পুরুষ ব্যভিচার করবে, তাদেরকে করতে হবে একশতটি কশাঘাত। আর এখানে “ফাল্ুলিদু' বলে এটাও ইঙ্গিত করা হয়েছে যে, আঘাত করতে হবে শরীরের চামড়ার উপর । 'জ্বালদুন' অর্থ শরীরের চামড়ার উপরে প্রহার করা। যেমন “জালদাহু' (তার চামড়ায় মেরেছে), “র'সাহু' (তার মাথায় মেরেছে), “বাতৃনাহু' (তার পেটে মেরেছে)। মাসআলাঃ প্রহার করতে হবে এমন ছড়ি বা চাবুক দ্বারা যার রয়েছে গ্রন্থি বা গিরা । হানজালা সুদুসীর উক্তিরূপে ইবনে শায়বার বর্ণনায় এসেছে, হজরত আনাস দিতে হবে। এরপর চাবুকটিকে দু'টি পাথরে রেখে উত্তমরূপে থেতলা করতে হবে। এরপর শুরু করতে হবে কশাঘাত। হানজালা বলেন, আমি একথা শুনে বললাম, হে রসুল স. এর সহচর! এরকম করা হতো কোন সময়ে? তিনি বললেন, খলিফা ওমর ইবনে খাত্তাবের সময়ে । ইয়াহইয়া ইবনে আবী কাছীর সূত্রে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, একবার এক লোক রসুল স. এর মহান সান্নিধ্যে উপস্থিত হয়ে নিবেদন করলো, হে আল্লাহ্র রসুল! আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি। সুতরাং আমার উপরে হদ প্রয়োগ করুন। রসুল স. একটি চাবুক আনতে নির্দেশ দিলেন। একটু পরেই চাবুক আনা হলে তিনি স. বললেন, এটা তো খুবই শক্ত। আর এতে গিরাও রয়েছে । আনতে হবে এর চেয়ে অশক্ত একটি চাবুক । একটু পরে আর একটি চাবুক আনা হলে তিনি স. বললেন, না, এটাও নয়। এটা আবার বেশী নরম। এরপর আনা হলো মধ্যম প্রকৃতির আর একটি চাবুক । তিনি স. তখন ওই চাবুক দিয়ে কশাঘাত করালেন লোকটিকে । জায়েদ ইবনে আসলাম সূত্রে ইবনে আবী শায়বাও এরকম হাদিস বর্ণনা করেছেন। ইমাম মালেক হাদিসটি উল্লেখ করেছেন তার মুয়াত্তা"য়। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।