প্রতিপালকের নিকটে আছে; নিশ্চয়ই সত্যপ্রত্যাখ্যানকারীরা সফলকাম হবে না।' এখানে “ডাকে' অর্থ ইবাদত করে৷ তওহীদের নির্দেশ হচ্ছে আল্লাহ্ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এমন ধর্মাদর্শও গ্রহণ করা যাবে না, যা প্রত্যাদেশিত নয়। এভাবে বক্তব্যটি দাড়িয়েছে___ যে ব্যক্তি প্রত্যাদেশিত প্রমাণ ব্যতিরেকে আল্লাহ্ ছাড়া অন্য কারো উপাসনা করে, মহাবিচারের দিবসে অবশ্যই তাকে এর জন্য কঠোর জবাবদিহি করতে হবে । চিরদিনের জন্য শাস্তিগ্রস্তও হতে হবে। অনন্তকালের জন্য বাস করতে হবে অগ্রিকৃণ্ডে। সেখান থেকে বের হয়ে আসার কোনো প্রকার সুযোগ কোনো দিনই আর তারা পাবে না। শেষ আয়াতে (১১৮) বলা হয়েছে__ 'বলো, হে আমার প্রতিপালক! ক্ষমা করো ও দয়া করো, দয়ালুদিগের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ দয়ালু। এটাই সুরা মু'মিনূনের শেষ আয়াত । উল্লেখ্য, সুরার শুরুতে বলা হয়েছে 'অবশ্যই সফলকাম হয়েছে বিশ্বাসীরা'। এবং শেষে বলা হলো “নিশ্চয়ই সত্যপ্রত্যাখ্যানকারীরা সফলকাম হবে না'। আর সবশেষে আলোচ্য আয়াতের মাধ্যমে রসুল স. এবং তার মাধ্যমে তার সকল অনুসারীগণকে শিক্ষা দেয়া হলো একটি উত্তম প্রার্থনা । বিশ্বাসীরা সফলকাম বলেই তাদের কাছে এই প্রার্থনার মূল্য অনেক, অনেক। সইগফির' অর্থ ক্ষমা করো। “ওয়ারহাম' অর্থ-_ এবং দয়া করো । বলাবাহুল্য, এ দু'টো ছোট্ট কথার মাধ্যমে রচিত হয় প্রার্থনার বিশাল পরিসর । ক্ষমার মাধ্যমে বিলুপ্ত হয়ে যায় পশ্চাতের সকল অপরাধ । আর দয়াপ্রাপ্তির ফলাফল এই দীড়ায় যে, আল্লাহ্ যাকে দয়া করবেন, সেই লাভ করবে মহাকল্যাণ। বাগবী লিখেছেন, হানাশ বর্ণনা করেছেন, একবার হজরত ইবনে মাসউদের নিকটে এক পাগলকে নিয়ে আসা হলো। তিনি ওই পাগলের দুই কানে “'আফাহাসিবতৃম আন্নামা খলাকৃনাকৃম' থেকে (১১৫ সংখ্যক আয়াত থেকে) এই সুরার শেষ পর্যন্ত পাঠ করে ফু দিলেন। পাগলটি সুস্থ হয়ে গেলো। রসুল স. হজরত ইবনে মাসউদকে জিজ্ঞেস করলেন তুমি ওই লোকের কানে কী পড়ে ফুঁ দিয়েছিলে? তিনি বললেন, সুরা মুমিনূন। রসুল স. বললেন, আমার জীবনাধিকারী ওই পবিত্র সত্তার শপথ! এই সুরা পাঠ করে কেউ যদি কোনো পাহাড়ের দিকে লক্ষ্য করে ফুঁ দেয়, তবে সেই পাহাড়ও হয়ে পড়বে স্থানচ্যুত। আলহামদুলিল্লাহ্ সুরা মু'মিনূনের তাফসীর শেষ হলো আজ সফর মাসের ১৫ তারিখে, ১২০৪ হিজরী সনে । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।