0) “তোমরা কি মনে করিয়াছিলে যে আমি তোমাদিগকে অনর্থক সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না?' 0 মহিমান্বিত আল্লাহ্ যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই; সম্মানিত আরশের তিনি অধিপতি | 03 যে ব্যক্তি আল্লাহের সহিত ডাকে অন্য ইলাহ্কে, যাহার নিকট এ বিষয়ে কোন সনদ নাই; তাহার হিসাব তাহার প্রতিপালকের নিকট আছে; নিশ্চয়ই সত্য প্রত্যাখ্যানকারীরা সফলকাম হইবে না। 0 বল, "হে আমার প্রতিপালক! ক্ষমা কর ও দয়া কর, দয়ালুদিগের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ দয়ালু।' প্রথমোক্ত আয়াতে পত হয়েছে একটি সহ পক প্রশ্ন (হামযায়ে ইনকারিয়া তাওবিখিয়া)। সুতরাং প্রশ্নের আকার উঠিয়ে দিলে এর মর্মার্থ দাড়াবে__ হে সত্যপ্রত্যাখ্যানকারীরা! তোমরা যেরকম মনে করেছিলে সেরকম নয়। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অনর্থকরূপে এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না__ এরকম কিছুতেই নয়। তোমরা ছিলে অজ্ঞ। তাই এ কথা তখন বুঝতে পারোনি যে, আল্লাহ্র পরিচয় অর্জন ও এক আল্লাহ্র ইবাদতে সমর্পিত প্রাণ হওয়াই ছিলো তোমাদের অস্তিত্বায়নের মূল উদ্দেশ্য । এখানে 'আ'বাসা' অর্থ অনর্থক, উদ্দেশ্যবিবর্জিত। পরের আয়াতে (১১৬) বলা হয়েছে__ “মহিমান্বিত আল্লাহ্ যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো ইলাহ্ নেই'। এখানে “আলমালিকুল হাক্' অর্থ প্রকৃত মহারাজাধিরাজ। একথা অবশ্য স্বীকার্য যে, প্রকৃত রাজা বা বাদশা কেবল আল্লাহ্। তিনিই সমগ্র সৃষ্টির একক অধিকর্তা। এভাবে বক্তব্যটির উদ্দেশ্য দীড়িয়েছে__ তিনিই যেহেতু সমগ্র সৃষ্টির একক সৃজয়িতা ও অধিকর্তা, সেহেতু তার এই সৃষ্টি অনর্থক নয়। আর তার নিকটে জবাবদিহির জন্য প্রত্যাবর্তন করার বিষয়টিও প্রত্যাখ্যানযোগ্য নয়। এরপর বলা হয়েছে___ “সম্মানিত আরশের তিনি অধিপতি' । উল্লেখ্য, আল্লাহ্র মহামর্যাদার জ্যোতিচ্ছটা প্রতিনিয়ত পতিত হয় আল্লাহ্র আরশের উপরে । তাই এখানে আরশকে বিশেষ গুণে বিভূষিত করা হয়েছে। বলা হয়েছে 'আ'রশিল কারীম" (সম্মানিত আরশ) এরপরের আয়াতে (১১৭) বলা হয়েছে__ 'যে ব্যক্তি আল্লাহ্র সঙ্গে ডাকে অন্য ইলাহকে, যার নিকট এ বিষয়ে কোনো সনদ নেই; তার হিসাব তার ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।