তিরস্কৃত, অপদস্থ ও শাস্তিযোগ্য । অথবা এখানে “গণনাকারীগণ' বলে বুঝানো হয়েছে আমল লেখক ফেরেশতাগণকে ৷ যদি তাই হয়, তবে বক্তব্যটি দীড়াকে__ আপনি না হয় এ সম্পর্কে জিজ্ঞেস করুন আপনার পক্ষ থেকে নিয়োজিত আমাদের আমল লেখক ফেরেশতাদেরকে ৷ আমাদের জীবনালেখ্য তাদের কাছেই সুসংরক্ষিত। সুতরাং তাদের জবাবই হবে সঠিক জবাব। এরপরের আয়াতে (১১৪) বলা হয়েছে___ “তিনি বললেন, তোমরা অল্লকালই অবস্থান করেছিলে, যদি তোমরা জানতে' ৷ একথার অর্থ__ আল্লাহ্ তখন বলবেন, আখেরাতের অনন্তকালের শাস্তির তুলনায় পৃথিবীর জীবন যৎসামান্য । সুতরাং যসামান্য সময়ের জন্যই তোমরা অবস্থান করেছিলে পৃথিবীতে । তোমাদের জন্য আক্ষেপ! একথা যদি তোমরা তখন বুঝতে পারতে । রসুল স. বলেছেন, হাতের আংগুল সমুদ্রে ডুবিয়ে আনার পর তাতে যেটুকু পানি লেগে থাকে সেই পানিটুকুকেই পৃথিবীর জীবনের সাথে তুলনা করা যেতে পারে অসীম জলধিসম আখেরাতের অনভ্ভ জীবনের তুলনায় ৷ মুসতাওয়ারাদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন আহমদ, ইবনে মাজা ও মুসলিম । শযদি তোমরা জানতে" কথাটির মাধ্যমে এখানে বর্ণনা করা হয়েছে সত্যপ্রত্যাখ্যান-কারীদের মূল দোষ। যেনো বলা হয়েছে_ হে সত্যপ্রত্যাখ্যানকারীরা! তোমরা যদি তখন সত্যিসত্যি বুঝতে পারতে যে আয়েশ ও প্রবৃত্তিপূজার মধ্য দিয়ে তোমাদের মূল্যবান জীবনকে নষ্ট হতে দিতে না। আজকের এই বিচার দিবসের কথাও বিস্মৃত হতে না। রসুল স. নির্দেশ করেছেন, দুনিয়ায় বসবাস করো মুসাফিরের মতো । হজরত ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী । তিরমিজি ও ইবনে মাজার বর্ণনায় এ কথাটিও সংযুক্ত রয়েছে যে, 'নিজেকে কবরবাসীর মধ্যে গণ্য করে নাও" । এ ১১৫, ১১৬, ১১৭, ১১৮ 2542 রা পপ ৯ পর্ব পু পপ 52 12 450৮5 5 ৫১" ৫404- £ রী 260455545৩5 পিএ 3৬০5 0882 ০৩) ৩3917/9৩0৬০৩7985 ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।