মুকাতিল বলেছেন, হজরত আম্মার, হজরত সুহাইব, হজরত সুলায়মান প্রমুখ দরিদ্র সাহাবী সম্পর্কে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতত্রয় ৷ মক্কার মুশরিকেরা তাদেরকে নিয়ে হাসি-ঠান্টা করতো । বিদ্ধপবানে জর্জরিত করতো । আয়াতত্রয়ের মর্মার্থ হচ্ছে__ আমার এই সকল দাস দরিদ্র হলেও আমার প্রিয়। তারা বিশুদ্ধচিত্ত বিশ্বাসী ৷ কারণ তারা বিদ্ধীপবানে জর্জরিত হয়েও বলে, হে আমাদের প্রভুপালক! আমরা বিশ্বাস স্থাপন করেছি, তুমি আমাদের ক্ষমা করো ও দয়া করো, প্রদান করো আশ্রয় । তুমি তো দয়ালুগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু কিন্তু হে অংশীবাদীরা! তোমরা এদেরকে নিয়ে হাসি-ঠান্টায় এতো বিভোর হয়ে যাও যে, আমার কথা তোমাদের মনেই থাকে না। হাসি-ঠান্টা করাই যেনো তোমাদের জীবনের মূল উদ্দেশ্য । অথচ দেখো, আজ তারা তাদের ধৈর্যের কারণে পুরস্কৃত, সফলকাম। “সিখরিয়্যান' অর্থ হাসি-ঠাট্টা। কারী কুসাই ও ফারা বলেছেন, “সিখরিয়্যা' এর “সিন' অক্ষরটি হবে যের বা কাসরা যুক্ত। আর যদি 'সিন' পেশ যুক্ত হয়ে “সুখরিয়্যান' হয় তবে তার অর্থ হবে কাউকে ক্রীতদাস বানিয়ে নেয়া, অপদস্থ করা । খলিল বলেছেন, শব্দ দু'টো সমার্থক । যেমন___“বাহ্রু লুজ্তবিয়্যেন', “বাহ্রু লিজ্বিয়্যেন'এবং 'কাওকাবুন দুররী" “কাওকাবুন দিররী' ৷ সুরা যুখরুফে উল্লেখিত “সুখরিয়্যান' তাই হাসি-হাট্টা অর্থে ব্যবহৃত হয়নি। কারীগণ এব্যাপারে একমত। কামুস গ্রন্থেও এরকম বলা হয়েছে। গ্রস্থকার লিখেছেন, “সাখিরুমিনহু' এবং “সাখিরুবিহী' অর্থ তার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। ঠাট্টা (সাখিরু) এখানে বিশেষ্য । আর শব্দটি পেশযুক্ত যেমন হয়, তেমনি হয় যের যুক্ত। যেমন__ সাখরাতুন, সিখরিয়্যান ও সুখরিয়্যান ! এর অর্থ___ তাকে থামিয়ে দিয়েছে অথবা বাধ্য করেছে এমন কাজের জন্য, যা সে করতে চায় না। নেহায়া গ্রন্থেও এরকমই বলা হয়েছে। প্রকৃত কথা হচ্ছে,সিখরিয়ুন' ধাতুমূল। আর এখানে শব্দটি এসে মুবালাগার (আধিক্যের) জন্য । অতিরিক্ত হিসেবে সংযোজিত হয়েছে “ইয়া'। আর এখানে “তামাশা (ইসতিহ্জাহ) উদ্দেশ্য । এর কারণ বর্ণনা করা হয়েছে পরবর্তী বাক্যে । বলা হয়েছে “ওই হাসি তামাশা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলো" । হাসি-ঠান্টা বাচনিক বিদ্রুপের পরেই হয়ে থাকে । এখানে আল্লাহ্র স্মরণচ্যুত হওয়াকে বিশ্বাসীগণের সঙ্গে রূপক অর্থে যুক্ত করা হয়েছে। আর প্রকৃতপক্ষে এটাই ছিলো তাদের স্মরণচ্যুত হওয়ার কারণ। ওই কারণকে স্পষ্ট করার উদ্দেশ্যেই এখানে তাই বলা হয়েছে, ওই হাসি-ঠাট্টাই তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলো । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।