Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রভূপালককে ডেকে বলো, তিনি যেনো আমাদেরকে উদ্ধার করেন । মালেক চল্লিশ বছর নিশ্ুুপ থাকার পর বলবে, এখানেই তোমাদেরকে থাকতে হবে চিরকাল । দোজখীরা তখন আল্লাহ্‌কে ডেকে বলবে, “হে আমাদের প্রভৃপ্রতিপালক! এই অগ্নি থেকে আমাদেরকে উদ্ধার করো, অতঃপর আমরা যদি পুনরায় সত্যপ্রত্যাখ্যান করি তবে তো আমরা অবশ্যই সীমালংঘনকারী হবো । আল্লাহ্‌ তাদের কথার কোনো জবাব দিবেন না। এভাবে কেটে যাবে পৃথিবী সৃষ্টি ও ধ্বংসের সময়ের দ্বিগুণ পরিমাণ সময়। তারপর আল্লাহ্‌ বলবেন, 'তোরা হীন অবস্থায় এখানে থাক্‌ এবং আমার সঙ্গে কোনো কথা বলিস্‌ না"। এর পর থেকে দোজখীরা হয়ে পড়বে সম্পূর্ণরূপে নিরাশ । শ্বাস-প্রশ্বাসের গড়গড় শব্দ ছাড়া আর কোনো কিছুই তাদের কণ্ঠ থেকে উচ্চারিত হবে না। সাঈদ ইবনে মনসুর এবং বায়হাকীর বর্ণনায় এসেছে, মোহাম্মদ ইবনে কা'ব বলেছেন, যেন অগ্নিবাসীরা আল্লাহকে ডাকতে থাকবে। চতুর্থ বার ডাকার পর আল্লাহ্‌ তাদের কথার জবাব দিবেন। পঞ্চমবারের পর তারা আর কথা বলতে পারবে না। প্রথম বার বলবে, “হে আমাদের প্রভৃপালক! তুমি আমাদেরকে দু'বার মৃত্যু এবং দু'বার জীবন দান করেছো । আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। এখন এখান থেকে বের হবার কোনো পথ কি আমাদের জন্য খোলা আছে? আল্লাহ্‌ বলবেন, “যখন তোমাদের এক আল্লাহ্‌র উপরে আস্থা আনয়ন করতে বলা হয়েছিল, তখন তোমরা সে আহ্বানকে প্রত্যাখ্যান করেছিলে । আশ্রয় করেছিলে অংশীবাদিতাকে । তাই তো তোমাদের আজ এই করুণ পরিণতি । আজ সিদ্ধাত্ত সেই আল্লাহ্‌র যিনি আনুরূপ্যহীনভাবে সর্বশ্রেষ্ঠ ও মহিমান্বিত । “তারা বলবে, “হে আমাদের প্রভূপালক! আমরা সবকিছু দেখলাম, শুনলাম । এখন তুমি আমাদেরকে পৃথিবীতে ফিরে যেতে দাও। আমরা এবার অবশ্যই তোমাতে বিশ্বাস স্থাপন করবো ও পুণ্য কর্মে থাকবো সততসম্পৃক্ত' ৷ আল্লাহ্‌ বলবেন, 'এই দিবসের আগমনে তোমরা বিস্মৃত হয়েছিলে, তাই আমিও আজ তোমাদের এই অগ্নি আযাব থেকে স্বেচ্ছাবিস্মৃত। এখন গ্রহণ করো তোমাদের মন্দ কর্মের নিদারুণ পরিণতির আস্বাদ। তারা বলবে, হে আমাদের প্রভৃপালয়িতা! আমাদেরকে দান করো কিছুকালের অবকাশ। আমরা তোমার আহ্বানকে মান্য করবো, তোমার বচনবাহকের কথা মতো চলবো'। আল্লাহ বলবেন, “তোমরা কি আজকের এই দুর্দশার পূর্বে পৃথিবীর জীবনে এই মর্মে শপথ করো নি যে, আমরা দুর্ভাগ্যবিমুক্ত? তারা বলবে, “হে আমাদের মহাসৃজয়িতা! আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাও, আমরা যেনো বিগত জীবনের আমল অপেক্ষা উত্তম আমল করতে পারি'। আল্লাহ্‌ বলবেন, “আমি কি তোমাদেরকে এমতো দীর্ঘ জীবন দান করিনি, যা ছিলো সদুপদেশ গ্রহণের জন্য যথেষ্ট? আর তোমাদের নিকট কি কোনো ভীতিপ্রদর্শনকারী প্রেরিত হয়নি? এবার তবে গ্রহণ করো শাস্তির স্বাদ । আজ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।