Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

0 উহারা আল্লাহের পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা উহাদিগের কোন অপকার করিতে পারে না, উপকারও করিতে পারে না; ইহাই চরম বিভ্রান্তি! 0 উহারা ডাকে এমন কিছুকে যাহার ক্ষতিই উহার উপকার অপেক্ষা নিকটতর ৷ কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর! 023 যাহারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ্‌ তাহাদিগকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিন্নদেশে নদী প্রবাহিত; আল্লাহ্‌ যাহা ইচ্ছা তাহাই করেন। প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ কোনো কোনো মানুষ দৃশ্যতঃ ইমানদার হলেও প্রকৃত ইমানদার নয়। তারা মুনাফিক বা কপটচারী। তারা ইবাদত করে দ্বিধা-সন্দেহের সঙ্গে। তারা একবার থাকে ইমানদারদের সঙ্গে, আর একবার সঙ্গ নেয় কাফেরদের । পার্থিব উপকার পেলে হয় হষ্টচিত্ত। আর বিষগ্র হয় বিপর্যয়ে । যুদ্ধের সময় তারা অবস্থান নেয় মুসলিম সেনাদলের পশ্চাতে । মুসলমানদের বিজয় দেখলে সোতসাহে হয় অগ্রগামী । আবার পরাজয়ের আলামত দেখলে পশ্চাদপসরণ করে। এ ধরনের লোকেরা ক্ষতিগ্রস্ত-__ দুনিয়া ও আখেরাত উভয় স্থানে । তাদের এমতো ক্ষতি সুস্পষ্টও ৷ ইবনে আবী হাতেম সূত্রে বাগবী বর্ণনা করেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে ওই সকল বেদুঈন সম্পর্কে যারা মদীনায় এসে মুসলমান হতো এবং সেখানেই বসবাস শুরু করে দিতো। ওই বসবাস স্বস্তিকর হলে তারা বলতো, এই ধর্মের মাধ্যমে আমাদের অনেক উপকার হয়েছে। লাভ হয়েছে পুত্র সন্তান, অশ্বশাবক। আর অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হলে বলতো, এই ধর্ম গ্রহণ করে আমাদের তো উপকারই হলো না। পুত্রের বদলে পেলাম কন্যা। আবার ঘোড়াগুলোও তো কোনো শাবক প্রসব করলো না। এরকম বলে তারা ধর্ম ত্যাগ করতো । তাদের এমতো অবস্থাকেই আলোচ্য আয়াতে বলা হয়েছে “ইবাদত করে দ্বিধার সঙ্গে'। আতীয়ার মাধ্যমে ইবনে মারদুবিয়া বর্ণনা করেছেন, হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, মদীনার এক ইহুদী ইসলাম গ্রহণ করলো। এরপর থেকে তার দৃষ্টিশক্তি ধীরে ধীরে লোপ পেতে শুরু করলো। কিছুদিন পর তার এক সন্তানও মৃত্যুমুখে পতিত হলো। বিনষ্ট হলো কিছু সম্পদও। সে তখন ধারণা করতে লাগলো ইসলাম গ্রহণের কারণেই সে হয়ে পড়েছে বিপদকবলিত । রসুল স. এর মহান সংসর্গে উপস্থিত হয়ে সে বললো, আমার (ইসলাম গ্রহণের ) অঙ্গীকার ফিরিয়ে দিন। তিনি স. বললেন, ইসলাম ফিরিয়ে দেয়া যায় না। সে বললো, আমি তো এই ধর্মে কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না। আমার চোখ নষ্ট হয়ে যাচ্ছে। সম্পত্তি নষ্ট হচ্ছে! এক ছেলেও মারা গেলো। রসুল স. বললেন, ইসলাম মানুষের অপরিচ্ছন্নতা দূর করে দেয়, যেমন আগুন দূর করে সোনা, রূপা ও লোহার ময়লা। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।