Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য আয়াত চতুষ্টয়ের মর্মার্থ হচ্ছে__ তখন দগ্ধমান দোজবীদেরকে লক্ষ্য করে আল্লাহ্‌ বলবেন, দেখো, কী নিদারুণ দুর্দশা আজ তোমাদের? তোমরা তো যথাসময়ে সতর্ক হতে পারতে । তোমাদেরকে সতর্ক করণার্থে আমার আয়াতসমূহ তোমাদের নিকটে আবৃত্তি করা হয়েছিলো । হয়নি? তারা বলবে, হে আমাদের প্রভূপালক! দুর্ভাগ্য আমাদের উপরে অনড়ভাবে চেপে বসেছিলো । তাইতো আজ আমাদের এই করুণ পরিণতি । এখন আমরা বুঝতে পারছি, সত্যি সত্যিই আমরা ছিলাম বিভ্রান্ত । কিন্তু হে আমাদের প্রভুপালনকর্তা! এ অবিশ্রান্ত অগ্নিদহন যে অসহনীয় । আমরা পরিক্রাণার্থী। অতএব, আমাদেরকে উদ্ধার করো। পুনরায় প্রেরণ করো পৃথিবীতে । আমরা আর সত্যপ্রত্যাখ্যান করবো না। যদি করি, তবে তো আমরা অবশ্যই হবো সীমালংঘনকারী এবং চিরশাস্তির উপযুক্ত । আল্লাহ্‌ তখন বলবেন, না, পৃথিবীতে পুনঃপ্রেরণ আমার নিয়ম নয়। সুতরাং তোরা এখানেই অনন্ত কাল ধরে হীন অবস্থায় দক্ষীভূত হতে থাক। হয়ে যা নির্বাক। “ইখসাউ' অর্থ হীন অবস্থায় নির্বাক হয়ে যা। অর্থাৎ দূর হয়ে যা। কামুস কালবু' অর্থ কুকুর দূর হয়েছে। যেমন__ 'ইনখসাআ' অর্থ দূর হয়েছে। কথাটি ইনফিয়াল রূপে লাজেমও হবে, আবার হবে মুতাআদ্দিও। আর “খসাউন' এবং “ঝুসুউন' হচ্ছে ধাতুমূল। “ওয়ালা তুকাল্লিমুনী' অর্থ কথা বলিস্‌ না। অথবা আমার কাছে শাস্তি থেকে উদ্ধারের কথা আর বলিস্‌ না। এ শাস্তি অন্তহীন। এ ঘোষণার পর চিরহতাশায় নিমজ্জিত হয়ে যাবে দোজবীরা। হাসান বলেছেন, এটাই হবে চিরদোজখীদের সঙ্গে শেষ কথা । এরপর কেবল ভয় ও বাধ্যগত ধের্য অবলম্বনই হবে তাদের শেষ সম্বল। শুধু কুকুরের মতো অর্থহীন শব্দ উচ্চারণ করতে থাকবে তারা । নিজের অপরের কারো কথাই আর বুঝতে সক্ষম হবে না। কুরতুবী বলেছেন, যখন তাদেরকে বলা হবে “আমার সঙ্গে আর কথা বলিস্‌ না' তখন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সকল আশাভরসা থেকে। নিমজ্জিত হবে নিঃসীম নিরাশায়। একে অপরের মুখোমুখি হয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে কেবল । আর চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হবে দোজখের উপরের সকল দরজা । হান্নাদ, তিবরানী, ইবনে আবী হাতেম, হাকেম ও বায়হাকীর বর্ণনায় এসেছে, আবদুল্লাহ্‌ ইবনে আহমদ তার “জাওয়াইদুল জ্হুদ' গ্রন্থে উল্লেখ করেছেন, হজরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর বলেছেন, দোজখবাসীরা দোজখের পরিচালক মালেক ফেরেশতাকে ডেকে বলবে, হে দোজখ-সংরক্ষকদের নেতা! তুমি তোমার ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।