প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ এবং যাদের পুণ্যের পাল্লা শূন্য হবে, অথবা যারা হবে পুণ্যহীন তাদের আমলের কোনো ওজনই করা হবে না। তারাই হবে অবিশ্বাসী ও ক্ষতিগ্রস্ত ৷ জাহান্নাম হবে তাদের স্থায়ী আবাস । হজরত আনাস থেকে বাযযার ও বায়হাকী বর্ণনা করেছেন, রসুল স. দুই পাল্লার মাঝখানে ৷ সেখানে নিয়োজিত করা হবে এক ফেরেশতাকে । যার পাল্লা হবে ভারী, সমগ্র সৃষ্টি শুনতে পায়, এমন আওয়াজে ওই ফেরেশতা তার সম্পর্কে বলবে, এই ব্যক্তি সৌভাগ্যবান । সে আর কখনো দুর্ভাগা হবে না। আর যার পাল্লা হবে হালকা, তার সম্পর্কে সে বলবে, এই ব্যক্তি ভাগ্যহীন। সে আর কখনো সৌভাগ্যশালী হবে না। এই হাদিসে “খফ্ফাত' শব্দটির উদ্দেশ্য_ একেবারেই ওজন না হওয়া। আমি বলি, সম্ভবত পাপী বিশ্বাসীদের আমলনামা ওজন করা হবে দু'বার। প্রথম ওজনে পুণ্যাপেক্ষা পাপ বেশী হওয়ার কারণে তাদেরকে প্রবেশ করানো হবে দোজখে । কিছুকাল শাস্তিভোগের পর যখন তাদের পাপক্ষয় হবে, তখন পুনরায় ওজন করা হবে তাদের আমলনামা । তখন দেখা যাবে তাদের পাপাপেক্ষা পুণ্যের পাল্লা ভারী ৷ ঘোষক ফেরেশতা তখন উচ্চকষ্ঠে বলবে, এই ব্যক্তি সৌভাগ্যমণ্তিত ৷ আর কখনও সে সৌভাগ্যহীন হবে না। আমি সুরা ক্রিয়ায় এসম্পর্কে বিশদ আলোচনা লিপিবদ্ধ করেছি । আলোচ্য আয়াতে বিবৃত হয়েছে কেবল কাফেরদের পরিণতির কথা । বলা হয়েছে, “তারাই নিজেদের ক্ষতি করেছে'। এ কথার অর্থ পৃথিবীতে নিজেকে পুণ্যসমৃদ্ধ করার যে সুযোগ তারা পেয়েছিলো, সেই সুযোগ চিরতরে হারিয়ে ফেলেছে তারা । পরের আয়াতে (১০৪) বলা হয়েছে___ “অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে'। একথার অর্থ __ তখন তাদের মুখমগ্ডলে জ্বালিয়ে দেয়া হবে আগুন আর আগুন। কামুস গ্রন্থে এরকমই বলা হয়েছে। কিন্তু গোনাহ্গার মুমিনেরা কিছুকালের জন্য দোজখবাসী হলেও তাদের মুখমণ্ডলে আগুন জ্বালানো হবে না। হজরত জাবের থেকে মুসলিম লিখেছেন, রসুল স. বলেছেন, এই উম্মতের কিছু লোক দোজখবাসী হবে সত্য, দোজখের আগুন তাদেরকে দগ্ধও করবে, কিন্ত তাদের মুখমণ্ডল থাকবে অগ্নিশূন্য । এভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পর তাদেরকে সেখান থেকে বের করে আনা হবে। জিয়া এবং ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, হজরত আবু দারদা বলেছেন, “অগ্নি তাদের মুখমণ্ডল দগ্ধ করবে' সম্পর্কে একবার রসুল স. কে জিজ্ঞেস করা হলো। তিনি স. বললেন, আগুনের একটি ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।