কেবল 'লা ইলাহা ইল্লাল্পহ'র সাক্ষ্য যদি হয়। এদিকে ইঙ্গিত করে এরশাদ হয়েছে__ “এবং যাদের পাল্লা ভারী হবে'। তবে ভারী হওয়ার বিষয়ে থাকবে শ্রেণীভেদ। যে বৃহৎ পাপ থেকে বেঁচে থাকবে এবং যার অন্যান্য পাপকে আল্লাহ্ দূর করে দিবেন, দীড়িপাল্লায় তার আমলের ওজন হবে সবচেয়ে বেশী, আর তার পাপের পাল্লা হবে শূন্য ও ওজনহীন। আর যাদের আমল হবে পাপপুণ্য সংমিশ্রিত, তাদের কেউ কেউ যাবে জান্নাতে এবং কেউ কেউ জাহান্নামে । এ প্রসঙ্গে হজরত ইবনে আব্বাস বলেছেন, পাপ পুণ্যের ওজন গ্রহণের সময় যদি কারো পাপের তুলনায় একটি পুণ্যও বেশী হয়, তবে সে-ও প্রবেশ করবে বেহেশতে এবং যার পুণ্যাপেক্ষা পাপ বেশী সে প্রবেশ করবে দোজখে । অর্থাৎ পাপ থেকে পবিত্র করার উদ্দেশ্যেই তাকে তখন প্রবেশ করানো হবে দোজখের আগুনে, যেমন আগুনে পুড়ে পাকসাফ করা হয় লোহাকে । হজরত ইবনে আব্বাস আরে বলেছেন, মীযানে ওজন করা হবে ছয় রতির চেয়েও কম পাপ-পুণ্যের । যাদের পাপ-পুণ্য সমান হবে, তারা হবে আরাফের অধিবাসী, এক নির্দিষ্ট সময় পর্যস্ত সেখানে বসবাসের পর আল্লাহ্র অভিপ্রায় ও নির্দেশানুসারে এক সময় তারা চলে যাবে বেহেশতে । ইবনে আবী হাতেম কর্তৃক বর্ণিত হজরত ইবনে আব্বাসের এই উক্তিতে অবিশ্বাসীদের সম্পর্কে কিছু বলা হয়নি। বলা হয়নি একারণে যে, অবিশ্বাসীদের কোনো পুণ্যই থাকবে না। আবার কোরআন মজীদে কেবল বলা হয়েছে পুণ্যবান বিশ্বাসী এবং অবিশ্বাসীদের কথা । পাপী বিশ্বাসীগণের কোনো আলোচনা কোরআনে নেই। এর কারণ সম্ভবতঃ এই যে, কোরআন অবতীর্ণ হওয়ার ওই যুগে সকল বিশ্বাসীগণই ছিলেন পুণ্যবান। তারা ছিলেন রসুল স. এর সম্মানিত সহচর। উল্লেখ্য, বৃহৎ পাপ থেকে প্রত্যাবর্তনকারীও পাপহীনগণের মতো। সূরা মুমিনূন ঃ আয়াত ১০৩, ১০৪ 2 পতি পাত €₹:5551 পাপা» প্রা ৮ পার শিস 44 4:4৮ 52911 ৬৯৬4 ্ 429)1%১ ৯৮০৮১ 5১ “০ +৪2411 এ বিিস্জিক শপ রাত ০৫০৫ ১522 ০45,575 ০2১১৩১৮ 0) এবং যাহাদিগের পাল্লা হাল্কা হইবে তাহারাই নিজদিগের ক্ষতি করিয়াছে; উহারা জাহান্নামে স্থায়ী হইবে । 0 অগ্নি উহাদিগের মুখমণ্ডল দগ্ধ করিবে এবং উহাদিগের মুখমণ্ডল হইবে বীভৎস; ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।