Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এরপর তার সম্মুধে মেলে ধরা হবে একটি কাগজের টুকরা । সে দেখবে, সেখানে লেখা রয়েছে__ আশহাদু আল্‌ লা ইলাহা ইল্লাল্রাহু ওয়া আশআদু আন্না মোহাম্মাদান আ'বদুহু ওয়া রসুলুহু। সে নিবেদন করবে, হে আমার প্রভূপালক! আমার এই বিশাল বিশাল দপ্তরের উপস্থিতিতে এই ছোট কাগজের টুকরা উপস্থিত করার রহস্য কী? আল্লাহ্‌ বলবেন, তোমার প্রতি আজ অবিচার করা হবে না। এরপর সকল দপ্তর এক পাল্লায় রেখে কাগজের টুকরাটি রাখা হবে অপর পাল্লায় । দেখা যাবে, কাগজের টুকরা সম্বলিত পাল্লাটিই অধিক ভারী । আল্লাহ্‌র নাম অপেক্ষা অন্য কোনো কিছু কি অধিক ভারী ও ওজনদার হয়? হজরত ইবনে ওমর থেকে উত্তম ও বিশুদ্ধসূত্রে আহমদও এরকম হাদিস বর্ণনা করেছেন । উত্তোলন করা হবে। হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে রসুল স. বলেছেন, আমার জীবনাধিকারী ওই পবিত্র সত্তার শপথ! আকাশ-পৃথিবীসহ সমগ্র সৃষ্টিকে মীযানের এক পাল্লায় রেখে দিয়ে অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ্‌"র সাক্ষ্যকে উত্তোলন করা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ'র পাল্লাই অধিক ভারী হবে। তিবরানী। ইবনে আব্দুর রাজ্জাক এলেমের ফযীলতের পরিচ্ছেদে স্বসূত্রে ইব্রাহিম নাখয়ীর উক্তিরূপে বর্ণনা করেছেন, পাপ-পুণ্য ওজনের দিন মানুষের আমল রাখা হবে এক পাল্লায়, অপর পাল্লায় রাখা হবে বালিকণা সদৃশ এক প্রকার বন্ত | দেখা যাবে ওই পাল্লাই অধিক ভারী হয়েছে। অতঃপর ওই লোককে বলা হবে তুমি কি জানো, বালিকণা সদৃশ বন্তুগুলো কী? সে বলবে, না, আমি জানি না। তখন তাকে বলা হবে, এ হচ্ছে এলেমের ফযীলত, যা তুমি মানুষকে শিক্ষা দিতে । এলেমের ফযীলতের বর্ণনায় হজরত ইমরান ইবনে হোসাইন থেকে ইমাম জাহাবী সূত্রে এসেছে, রসুল স. বলেছেন, আমল ওজনের দিবসে ওজন করা হবে আলেমগণের এলেমের নূর ও শহীদগণের রক্ত । দেখা যাবে আলেমগণের পাল্লাই শহীদগণের রক্তাপেক্ষা অধিক ওজনদার । আমি বলি, সেদিন বিশ্বাসীগণকে তাদের আমলনামাসহ অথবা তাদের আমলকে দেহবিশিষ্ট করে এক পাল্লায় রাখা হবে। অপর পাল্লায় রাখা হবে মন্দ আমলসহ অবিশ্বাসীদেরকে, তাদের আমলগুলোকেও তখন করা হবে দেহবিশিষ্ট ৷ কিন্তু দেখা যাবে, তাদের আমলগুলো কীটপতঙ্গের পাখার মতোও নয়। এই প্রসঙ্গে এরশাদ হয়েছে___ 'ওয়ামান খফৃফাত মাওয়ামীনুহু' (মীযানে তার কোনো ওজনই হবে না)। বিশ্বাসীগণের দীড়িপাল্লায় কিছু না কিছু ওজন করা হবেই, ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।