জিবরাইল বললেন, আমি যদি এগুলোর উপর বিশ্বাস স্থাপন করি, তবে কি আমি বিশ্বাসী বলে গণ্য হবো? তিনি স. বললেন, হ্যা। হজরত জিবরাইল বললেন, আপনি সত্য বলেছেন। হজরত সালমান থেকে মুসলিম সূত্রে হাকেম কর্তৃক বর্ণিত ও বিশুদ্ধ আখ্যায়িত এক বর্ণনায় এসেছে, মহাবিচারের দিবসে মীযান স্থাপন করা হবে। আর ওই মীযান এতো বড় হবে যে, আকাশ ও পৃথিবী তাতে সংকুলান হবে । ইবনে মুবারক তার “আজ্জুহুদ' গ্রন্থে এবং আজরী তার “আশ্শরিয়ত' গ্রন্থে পরিণতসূত্রে এবং ইবনে হাব্বান তার তাফসীর গ্রন্থে যথাক্রমে হজরত সালমান এবং হজরত ইবনে আব্বাসের উক্তিরূপে বর্ণনা করেছেন, মীযানের হবে একটি দণ্ড ও দুইটি পাল্লা । ইবনে আবিদ্ দুনইয়া ও ইবনে জারীর তাদের আপনাপন তাফসীরে বর্ণনা করেছেন, মহাবিচার দিবসে মীযানের পরিচালক হবেন হজরত জিবরাইল। উল্লেখ্য, মীযানের বিষয়টি সুবিদিত হাদিসসমূহের মাধ্যমে সুপ্রমাণিত ৷ আনুসাঙ্গিক আলোচনা $ পাপ-পুণ্যের ওজন কীরূপে হবে, সে সম্পর্কে আলেমগণ বিভিন্ন প্রকার বক্তব্য প্রদান করেছেন । কেউ কেউ বলেছেন, বান্দাকে তার আমলসহ মীযানে ওঠানো হবে। বিশ্বাসীগণের ওজন হবে তাদের পুণ্যানুসারে । আর অবিশ্বাসীদের কোনো ওজনই হবে না। রসুল স. বলেছেন, বিচার দিবসে উপস্থিত করা হবে মোটা-তাজা কিছু লোক । কিন্ত তাদের ওজন হবে ক্ষুদ্র পতঙ্গের পক্ষসদৃশ। এরপর তিনি স. পাঠ করলেন___ “ফালা নুক্মু লাহুম ইয়াওমাল ক্য়ামাতি ওয়ায্নান'। হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম কর্তৃক হাদিসে একথা এসেছে। এমতো ব্যাখ্যার প্রেক্ষিতে বলা যেতে পারে, যে সকল লোকের ওজন হাল্কা হবে তারা হবে কাফের। পাপী মুমিনদের ওজন কিন্তু হালকা হবে না। কেউ কেউ বলেছেন, পাল্লায় ওঠানো হবে পাপ-পুণ্যের আমলনামা ৷ হজরত ইবনে ওমর থেকে তিরমিজি, ইবনে মাজা, ইবনে হাব্বান, বায়হাকী ও হাকেম কর্তৃক বর্ণিত এবং হাকেম কর্তৃক বিশুদ্ধ আব্যায়িত এক হাদিসে এসেছে, বিচারকালে আমার এক উম্মতকে সকলের সম্মুখে আনা হবে । নিরানব্বইটি দপ্তর খোলা হবে তার প্রত্যেকটি দপ্তরের দৈঘর্চ হবে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত। আল্লাহ্ বলবেন, এগুলোর কোনো একটিকেও কি তুমি অস্বীকার করতে চাও? আমার আমল লেখক ফেরেশতারা কি তোমার উপরে জুলুম করেছেঃ সে বলবে, না। আল্লাহ্ বলবেন, কেনো নয়? তোমার তো একটি অলিখিত পুণ্য আমার কাছে জমা রয়েছে। আজ শেষ হিসাবের দিন। সুতরাং তোমার অধিকার খর্ব করা হবে না। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।